AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nirmal Ghosh: তিলোত্তমা কাণ্ডে জেল নির্মল ঘোষের, লটারি প্রতারণা মামলাতেও বিপাকে প্রাক্তন বিধায়ক

Nirmal Ghosh arrest: তিলোত্তমার দেহ পুড়িয়ে দেওয়ার ৯টি জামিনযোগ্য ধারায় মামলা করা হয়েছে। এই মামলায় নির্মলের জামিনের আবেদন করেন নির্মলের আইনজীবী। বিচারককে জানান, নির্মলের বয়স ৭৮। অসুস্থ। চিকিৎসার প্রয়োজন। জামিন দেওয়া হোক। কিন্তু, শেষপর্যন্ত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

Nirmal Ghosh: তিলোত্তমা কাণ্ডে জেল নির্মল ঘোষের, লটারি প্রতারণা মামলাতেও বিপাকে প্রাক্তন বিধায়ক
নির্মল ঘোষImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 14, 2026 | 6:04 PM
Share

ব্যারাকপুর: তিলোত্তমা কাণ্ডে জেল হেফাজত প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। এদিকে, তিলোত্তমা কাণ্ডের সঙ্গে আরও একটি মামলা যুক্ত হয়েছে। লটারি প্রতারণার অভিযোগ উঠেছে নির্মল ঘোষের বিরুদ্ধে। সেই মামলাতেও নির্মলকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত।

লটারি প্রতারণা মামলা

তিলোত্তমা কাণ্ডে বৃহস্পতিবার পুরী থেকে গ্রেফতার করা হয় নির্মল ঘোষকে। আজ, তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। তিলোত্তমার সঙ্গে যুক্ত করা হয় আরও একটি লটারি প্রতারণা। আদালত সূত্রে জানা গিয়েছে, লটারিতে প্রথম পুরস্কার হিসেবে এক কোটি টাকা পেয়েছিলেন এক পানশালার মালিকের গাড়ির ড্রাইভার। বিষয়টি মালিককে জানাতেই, তিনি ওই ড্রাইভারকে সোজা নিয়ে যান নির্মল ঘোষের কাছে। অভিযোগ, সেখানে তাঁর লটারির টাকা কেড়ে নেওয়া হয়। ২০২৪ সালে অভিযোগ দায়ের করার চেষ্টা করা হলে পুলিশ কর্ণপাত করেননি বলে অভিযোগ। ২০২৬ সালে সরকার বদলের পর তিনি অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেও এদিন নির্মল ঘোষকে আদালতে পেশ করা হয়। তিলোত্তমার মামলায় যুক্ত করা হয় লটারি প্রতারণা মামলা। তাতেই আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

জামিনযোগ্য ধারায় মামলা

অন্যদিকে, তিলোত্তমার দেহ পুড়িয়ে দেওয়ার ৯টি জামিনযোগ্য ধারায় মামলা করা হয়েছে। এই মামলায় নির্মলের জামিনের আবেদন করেন নির্মলের আইনজীবী। বিচারককে জানান, নির্মলের বয়স ৭৮। অসুস্থ। চিকিৎসার প্রয়োজন। জামিন দেওয়া হোক। কিন্তু, শেষপর্যন্ত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

সঞ্জীব মুখোপাধ্যায়ের জেল হেফাজত

অন্যদিকে, তিলোত্তমা মামলাতে সঞ্জীব মুখোপাধ্যায়কেও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তোলাবাজি মামলাতে তাঁকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা