AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: ‘তিন জন মিলে আমার কাপড় ছিঁড়ে, সেই কাপড় দিয়েই…’ ভয়ঙ্কর রাতের কথা শোনালেন সন্দেশখালির গৃহবধূ

Sandeshkhali: মহিলা জানাচ্ছেন, তিনি পুকুরের ধারে পড়ে যাওয়ার পর তাঁর মুখ বেঁধে দেওয়ার হয়েছিল। নিগৃহীতা ওই মহিলা বলেন, "আমি পড়ে যাওয়ার পর আমার কাপড় ছিঁড়ে মুখ বেঁধে দিয়েছিল। হাত দুটোও পিঠের পিছন দিক দিয়ে বেঁধে দিয়েছিল সেই কাপড় দিয়ে।"

Sandeshkhali: 'তিন জন মিলে আমার কাপড় ছিঁড়ে, সেই কাপড় দিয়েই...' ভয়ঙ্কর রাতের কথা শোনালেন সন্দেশখালির গৃহবধূ
সন্দেশখালির প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 16, 2024 | 12:01 PM
Share

সন্দেশখালি: রাতের অন্ধকারে ফের সন্দেশখালিতে মহিলা নিগ্রহের অভিযোগ। বুধবার রাতে গ্রামের এক মহিলাকে টেনে হিঁচড়ে টানতে টানতে পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ উঠছে। টিভি নাইন বাংলাকে ওই মহিলা জানিয়েছেন, “তখন বাইরে কুকুর ডাকাডাকি করছিল। আমি এক পা, দুই পা করে বাড়ির বাইরে বেরোলাম। ঠিক সঙ্গে সঙ্গে পিছন থেকে এসে একজন আমার মুখ চেপে ধরে। তারপর তিনজন মিলে আমাকে টানাটানি করে পুকুর পাড়ে নিয়ে যায়। টানাটানির সময় আমি পড়ে যাই পুকুর পাড়ে।”

মহিলা জানাচ্ছেন, তিনি পুকুরের ধারে পড়ে যাওয়ার পর তাঁর মুখ বেঁধে দেওয়ার হয়েছিল। নিগৃহীতা ওই মহিলা বলেন, “আমি পড়ে যাওয়ার পর আমার কাপড় ছিঁড়ে মুখ বেঁধে দিয়েছিল। হাত দুটোও পিঠের পিছন দিক দিয়ে বেঁধে দিয়েছিল সেই কাপড় দিয়ে… ওরা ভেবেছিল কাউকে একজনকে মেরে ফেললে, বা ধর্ষণ করলে সন্দেশখালিতে সব মায়েরাই হয়ত মুখ বন্ধ করে ফেলবে। কিন্তু সেটা ভগবানের ইচ্ছায় হয়নি।”

গতরাতের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে কোনওক্রমে রেহাই পেয়েছেন বলে দাবি মহিলার। এরপর আজ সকালে তিনি সন্দেশখালি থানায় যান। পুলিশের কাছে নিজের অভিযোগ জানান। টিভি নাইন বাংলাকে ওই মহিলা জানিয়েছেন, তিনি আইনি ব্যবস্থা নিতে চান। পুলিশ কী পদক্ষেপ করে, তা দেখার জন্য তিনি ২৪ ঘণ্টা অপেক্ষা করবেন, এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন ওই মহিলা।

Follow Us
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা