AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফাঁসিদেওয়ায় চিতাবাঘের কামড়ে আহত রেঞ্জার-সহ ৪ বাসিন্দা, মারা হল গুলি করে

শেষমেষ চিতাবাঘকে গুলি করে ও পিটিয়ে মারা হয়। আহত রেঞ্জারের হাতে কামড়ে দেয় চিতা। গুরুতর আহত রেঞ্জার সঞ্জয় দত্তকে শিলিগুড়িতে বেসরকারি নার্সিংহোমে আনা হয়েছে।

ফাঁসিদেওয়ায় চিতাবাঘের কামড়ে আহত রেঞ্জার-সহ ৪ বাসিন্দা, মারা হল গুলি করে
ফাঁসিদেওয়ায় চিতাবাঘের কামড়ে আহত রেঞ্জার-সহ ৪ বাসিন্দা, মারা হল গুলি করে
| Updated on: Dec 17, 2020 | 12:12 AM
Share

শিলিগুড়ি: ফের চিতাবাঘের (Leopard) হানা শিলিগুড়িতে। এদিন ফাঁসিদেওয়া ব্লকের রাঙাপানিতে হানা দেয় একটি চিতাবাঘ। চিতাবাঘকে ধরতে গিয়ে তার কামড়ে আহত রেঞ্জার-সহ স্থানীয় ৪ বাসিন্দা। শেষমেষ চিতাবাঘকে গুলি করে ও পিটিয়ে মারা হয়। আহত রেঞ্জারের হাতে কামড়ে দেয় চিতা। গুরুতর আহত রেঞ্জার সঞ্জয় দত্তকে শিলিগুড়িতে বেসরকারি নার্সিংহোমে আনা হয়েছে।

সূত্রের খবর, এদিন সন্ধে সাড়ে ৬টা নাগাদ গঙ্গারামপুর চা বাগান সংলগ্ন রাঙাপানি ক্যান্সার হাসপাতালের সামনে দেখা যায় চিতাবাঘিটিকে। ঘন জঙ্গলে ঘেরা এলাকায় এক ব্যক্তি আচমকা চিতাবাঘের সামনে চলে এলে তাঁর ওপর হানা দেয় সে। আহত অবস্থায় ওই ব্যক্তিকে ভর্তি করা হয় হাসপাতালে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বন দফতরের একটি দল। কিন্তু তাঁদের ওপরও হামলা চালায় চিতাবাঘটি। সূত্রের খবর, সঞ্জয় দত্ত নামের এক রেঞ্জার গুরুতর আহত। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর বাধ্য হয়ে ওই চিতাবাঘটিকে গুলি করে মারেন বন দফতরের আধিকারিকরা। চিতাবাঘের কামড়ে আরও দুই ব্যক্তি সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে। চিতাবাঘের দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আহত রেঞ্জার বিপদমুক্ত বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ‘মাথা গরম করিস না, আমি আসছি’, জিতেন্দ্রকে মমতা

Follow Us
'রিঙ্কু বৌদি টিকিট পায়নি বলেই...', দিলীপ ঘোষকে নিয়ে যা বললেন কুণাল
'রিঙ্কু বৌদি টিকিট পায়নি বলেই...', দিলীপ ঘোষকে নিয়ে যা বললেন কুণাল
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের