AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DVC Water: পরিস্থিতি দেখেই বড় সিদ্ধান্ত ডিভিসি-র, সন্ধ্যা ৭টা থেকেই ছাড়া হচ্ছে হাজার হাজার কিউসেক জল

Flood Alert: ডিভিসির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই জলাধারের ক্যাচমেন্ট এলাকায় অতিবৃষ্টি এবং ঝাড়খণ্ডের তেনুঘাট বাঁধ থেকে আসা অতিরিক্ত জলের চাপ সামলাতেই এই জল ছাড়ার পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। পরিস্থিতি পরিবর্তিত হলে জলের পরিমাণের বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে বলেও জানানো হয়েছে।

DVC Water: পরিস্থিতি দেখেই বড় সিদ্ধান্ত ডিভিসি-র, সন্ধ্যা ৭টা থেকেই ছাড়া হচ্ছে হাজার হাজার কিউসেক জল
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 02, 2026 | 8:49 PM
Share

আসানসোল: ​মাইথন ও পাঞ্চেত জলাধারে ক্রমাগত জলস্তর বৃদ্ধি পাওয়ায় বড় সিদ্ধান্ত নিল দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি (DVRRC)। আবহাওয়া দফতরের পূর্বাভাস ও তেনুঘাট বাঁধ থেকে জল ছাড়ার বিষয়ে নজর রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫-এর ​প্রকাশিত সরকারি বার্তা অনুযায়ী, মাইথন জলাধার থেকে ৫৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৬৫ হাজার কিউসেক অর্থাৎ মোট ১ লক্ষ ২০ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। এই মোট জলের মধ্যে প্রতিদিন ১৫০০ একর ফুট জল পুরসভা ও শিল্পাঞ্চলের নিত্যপ্রয়োজনীয় ব্যবহারের জন্য সংরক্ষিত থাকবে।

​ডিভিসির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই জলাধারের ক্যাচমেন্ট এলাকায় অতিবৃষ্টি এবং ঝাড়খণ্ডের তেনুঘাট বাঁধ থেকে আসা অতিরিক্ত জলের চাপ সামলাতেই এই জল ছাড়ার পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। পরিস্থিতি পরিবর্তিত হলে জলের পরিমাণের বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে বলেও জানানো হয়েছে। তবে একসঙ্গে এত পরিমাণ জল ছাড়ার ফলে নিম্ন অববাহিকার জেলাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতিমধ্যে পরিস্থিতি মোকাবিলায় এবং নদী তীরবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারির জন্য পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দফতর, জেলা প্রশাসন ও আসানসোলের এডিএম-কে আগাম বার্তা পাঠিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা