AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol: নীল বাতি জ্বালানো গাড়ির ধাক্কায় রক্তাক্ত বাইক আরোহী, রণক্ষেত্র আসানসোল

Asansol: এই ঘটনার জেরে গোটা রাস্তাজুড়ে তীব্র যানজট তৈরি হয়। আটকে পড়ে একের পর এক গাড়ি। রাস্তা খালি করে পুলিশ।

Asansol: নীল বাতি জ্বালানো গাড়ির ধাক্কায় রক্তাক্ত বাইক আরোহী, রণক্ষেত্র আসানসোল
এই সেই নীল বাতি লাগানো গাড়ি (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Dec 16, 2021 | 11:26 PM
Share

আসানসোল : নীল বাতি লাগানো ও ‘পুলিশ’ লেখা গাড়ির সঙ্গে মোটরসাইকেল আরোহীর সংঘর্ষ। এই ঘটনার জেরেই রণক্ষেত্রের চেহারা নিল আসানসোল। আজ বৃহস্পতিবার সন্ধেয় ঘটনাটি ঘটে আসানসোল দক্ষিণ থানা এলাকার ঊষাগ্রামে। উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালায়। আক্রান্ত বাইক আরোহীকে গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। আর তাতেই উত্তেজিত হয়ে পড়ে স্থানীয়রে। উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। যারা গাড়ি ভাঙচুর করছিল তাদের লাঠিচার্জ করে সরানো হয়, বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে জিটি রোডে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ।

আরও পড়ুন : BJP Protest: ‘নবান্নের ১৪ তলা অবধি কিষাণ মার্চ হবে’, সিঙ্গুর থেকে ঘোষণা বিজেপির রাজ্য সভাপতির

গাড়ির চালক পলাতক। গাড়িতে পুলিশের কোনও কর্মী বা আধিকারিক ছিলেন না। গাড়িটি কোন থানার, তা এখনও জানায়নি পুলিশ।  রাত ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ধাক্কা মারে সামনে থাকা এক বাইক আরোহীকে। ঘাতক গাড়িটির মাথায় নীল বাতি লাগানো ছিল। ঘটনার পরেই এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে ওই গাড়িটি। আর এরপরেই উত্তেজিত হয়ে ওঠে জনতা। নীলবাতি গাড়িটিকে দাঁড় করিয়ে চলে ভাঙচুর।

আরও পড়ুন : Sukanta Majumdar: ‘কেন্দ্রই ইউনেসকোতে স্বীকৃতির জন্য পাঠিয়েছিল’, দুর্গা পুজো নিয়ে মমতাকে পাল্টা সুকান্তর

Follow Us
তামান্না খুনে সব অভিযুক্ত জালে, পুলিশকে সাধুবাদ জানিয়ে পোস্ট শুভেন্দুর
তামান্না খুনে সব অভিযুক্ত জালে, পুলিশকে সাধুবাদ জানিয়ে পোস্ট শুভেন্দুর
কলকাতার হকারদের নিয়ে একগুচ্ছ নয়া নির্দেশিকা
কলকাতার হকারদের নিয়ে একগুচ্ছ নয়া নির্দেশিকা
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ...
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ...
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস