AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur: ট্রান্সফর্মারে বিস্ফোরণ, ঝলসে মৃত্যু হল শ্রমিকের

Durgapur: সোমবার সকালে অন্যান্য দিনের মতোই এই বেসরকারি কার্বন কারখানার পাওয়ার প্লান্টে কাজে যোগ দিয়েছিল সাধন। দুপুরে হঠাৎ কারখানার একটি ট্রান্সফর্মার ফেটে যায়। সেখানেই ঝলসে মৃত্যু হয় সাধনের। সাধনের দুই সহকর্মীও জখম হয়।

Durgapur: ট্রান্সফর্মারে বিস্ফোরণ, ঝলসে মৃত্যু হল শ্রমিকের
বিস্ফোরণে মৃত্যু!Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 03, 2025 | 5:15 PM
Share

দুর্গাপুর : ট্রান্সফর্মার ব্লাস্ট করে ঝলসে মৃত্যু এক ঠিকা শ্রমিকের। ঘটনায় জখম আরও দুই ঠিকা শ্রমিক। ঘটনা দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় বেসরকারি কার্বন তৈরির (PCBL) কারখানার পাওয়ার প্ল্যান্টের। ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ। মৃত শ্রমিকের নাম সাধন বাউড়ি(৫০)। তিনি দুর্গাপুরের কোকওভেন থানার কালীপুরের বাসিন্দা। জখম দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে অন্যান্য দিনের মতোই এই বেসরকারি কার্বন কারখানার পাওয়ার প্লান্টে কাজে যোগ দিয়েছিল সাধন। দুপুরে হঠাৎ কারখানার একটি ট্রান্সফর্মার ফেটে যায়। সেখানেই ঝলসে মৃত্যু হয় সাধনের। সাধনের দুই সহকর্মীও জখম হয়।

ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শ্রমিক মহলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।  পরিবারের তরফ থেকে কারখানা কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছে। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন সাধন। তার মৃত্যুতে গোটা পরিবারে ভেঙে পড়েছে। অন্ততপক্ষে পরিবারের একজনের চাকরি দাবি জানাচ্ছেন তাঁরা।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো