AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lakshman Chandra Ghorui: বিজেপি প্রার্থীর নগ্ন পোস্টার ঘিরে শোরগোল দুর্গাপুর পশ্চিমে, কে কী বলছেন?

Obscene Posters of Lakshman Ghorui Spark Row: দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে বিজেপি তাঁদের বিদায়ী বিধায়কের উপরই ভরসা রেখেছে। লক্ষ্মণ ঘোড়ুই ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিজেপির আসানসোল-দুর্গাপুর সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন। এবার প্রচারে বেরিয়ে কখনও চপ ভাজতে দেখা গিয়েছে তাঁকে। কখনও পানীয় জলের জন্য বালতি নিয়ে হেঁটে প্রচার করেছেন।

Lakshman Chandra Ghorui: বিজেপি প্রার্থীর নগ্ন পোস্টার ঘিরে শোরগোল দুর্গাপুর পশ্চিমে, কে কী বলছেন?
কী বলছেন লক্ষ্মণ ঘোড়ুই?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 16, 2026 | 6:21 PM
Share

দুর্গাপুর: ভোটের প্রচারে ইস্যু হয় দুর্নীতি। জিতলে এলাকায় উন্নয়নে কে কী করবেন, তা তুলে ধরেন প্রার্থীরা। রাজনৈতিক দলগুলির দেওয়াল লিখন দেখা যায়। প্রার্থীদের পোস্টার, ব্যানার পড়ে। এসব ছাড়িয়ে দুর্গাপুর পশ্চিম আসনে কয়েকটি পোস্টার ঘিরে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। দুর্গাপুর পশ্চিমের বিদায়ী বিধায়ক তথা ওই আসনের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের একাধিক নগ্ন পোস্টার পড়েছে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে সেই সব পোস্টার।

কারা দিলেন ওই পোস্টার?

দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়কের এমন পোস্টার কারা দিলেন, তা নিয়েও রাজনৈতিক চাপানউতোর বেড়েছে। স্বয়ং বিজেপি প্রার্থী বলছেন, এআই দিয়ে এমন ছবি বানিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু, কেন এমন ছবি তৈরি করবে রাজ্যের শাসকদল? বিদায়ী বিধায়কের দাবি, তাঁর বিরুদ্ধে কোনও ইস্যু না পেয়েই এমন করেছে তৃণমূল।

কী বললেন বিজেপি প্রার্থী?

নগ্ন ওই পোস্টার নিয়ে লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “এটাই বোঝা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের শেষ ঘণ্টা বেজে গিয়েছে। কোনও ইস্যু নেই। কোনওভাবেই পেরে উঠছে না। মানুষ জানেন, লক্ষ্মণ ঘোড়ুই কী। এআই দিয়ে ছবি বের করে বদনাম করার চক্রান্ত। কোনও রাস্তা না পেয়ে, গোহারান হারছে বুঝে বদনাম করার চেষ্টা করছে।” ওই ছবির কোনও সত্যতা নেই জানিয়ে তৃণমূলকে তাঁর হুঁশিয়ারি, “আমিও একাধিক ছবি বের করতে পারি। কিন্তু, এত নীচে নামতে পারব না। তবে মানুষ এত বোকা নয়।” তবে বিজেপি প্রার্থী এই নিয়ে এখনও থানায় অভিযোগ জানাননি।

বিজেপি প্রার্থীর নগ্ন পোস্টার নিয়ে কী বলছে তৃণমূল?

এই ধরনের পোস্টারকে সমর্থন করছে না রাজ্যের শাসকদলও। জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “এই নিয়ে আমাদের বলার কিছু নেই। আমরা এতে আগ্রহী নই। অশ্লীলতা কাউকে নিয়ে হোক, এটা ঠিক নয়। অন্যায়। আর আমি নিজে কোনও ছবি দেখিনি। কী ছবি এসেছে, কী বলব? তবে আমি বলব, এই ধরনের কালচার যেন না হয়। এগুলো শুধু মানুষের সম্মানহানিকারক নয়, সমাজের জন্য ক্ষতিকারক। সুতরাং এটা নিয়ে আমাদের কিছু বলার নেই।”

আগামী ২৩ এপ্রিল দুর্গাপুর পশ্চিম আসনে নির্বাচন। একুশ সালে এই আসনে তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়ালকে পরাজিত করেছিলেন লক্ষ্মণ ঘোড়ুই। এবার কবি দত্তকে প্রার্থী করেছে তৃণমূল। এখানে প্রচারে এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কবি দত্তকে জেতানোর আবেদন জানিয়ে গিয়েছেন। ভোট প্রচারে এসে তিনি বলেন, “কবি দত্ত আমার খুব প্রিয় প্রার্থী। ওকে সমর্থন করবেন। মনে রাখবেন, ও আমার প্রার্থী।”

এই কেন্দ্রে বিজেপি তাঁদের বিদায়ী বিধায়কের উপরই ভরসা রেখেছে। লক্ষ্মণ ঘোড়ুই ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিজেপির আসানসোল-দুর্গাপুর সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন। এবার প্রচারে বেরিয়ে কখনও চপ ভাজতে দেখা গিয়েছে তাঁকে। কখনও পানীয় জলের জন্য বালতি নিয়ে হেঁটে প্রচার করেছেন। বছর বাহান্নর বিজেপি প্রার্থী নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

Follow Us
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'পাশ' করলেই ভোটের লাইনে
'পাশ' করলেই ভোটের লাইনে
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের