Assansol: মিষ্টিতে মেশানো হচ্ছে কী? বাজারে চলছে কী, চমকে উঠবেন!
Toxic Chemicals Found in Restaurants: পরিদর্শন চলাকালীন বেশ কিছু খাদ্য প্রতিষ্ঠানে বৈধ ব্যবসায়িক লাইসেন্সের অভাব এবং অপরিচ্ছন্ন পরিবেশের মতো একাধিক অনিয়ম চোখে পড়ে। রান্নায় খোলা মশলা ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কৃত্রিম ফুড কালারের ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করেন আধিকারিকরা।

আসানসোল: খাদ্যের সঠিক গুণমান বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুনিশ্চিত করতে উদ্যত রাজ্য সরকার। রাজ্যের প্রায় সব জেলাতেই হোটেল-রেস্তোরাঁগুলোতে চলছে তল্লাশি। পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর এলাকাতেও অভিযান চলে। রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িকে সঙ্গে নিয়ে রাজ্যের খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা স্থানীয় একাধিক নামীদামি মিষ্টির দোকান, হোটেল ও রেস্তোরাঁয় আচমকা নজরদারি চালান। তাতে উঠে এল চাঞ্চল্যকর বিষয়। একাধিক নামীদামি রেস্তোরাঁ-মিষ্টির দোকানে ধরা পড়ল বিষাক্ত কেমিক্যাল ও ভেজাল মশলা!
পরিদর্শন চলাকালীন বেশ কিছু খাদ্য প্রতিষ্ঠানে বৈধ ব্যবসায়িক লাইসেন্সের অভাব এবং অপরিচ্ছন্ন পরিবেশের মতো একাধিক অনিয়ম চোখে পড়ে। রান্নায় খোলা মশলা ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কৃত্রিম ফুড কালারের ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করেন আধিকারিকরা। পাশাপাশি, মান যাচাইয়ের জন্য কয়েকটি দোকানের সন্দেহজনক মশলার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে।
সালানপুরের খাদ্য সুরক্ষা আধিকারিক দেবব্রত দত্ত জানান, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্য পরিবেশন সুনিশ্চিত করতেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে। আগামী উৎসবের মরশুম থেকে শুরু করে বছর শেষ হওয়া পর্যন্ত জেলাজুড়ে এই ধরণের সারপ্রাইজ ড্রাইভ জারি থাকবে বলে তিনি স্পষ্ট জানান। প্রশাসনিক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরাও আগামীতে সমস্ত সরকারি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন।
