AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur: বিয়ে বাড়িতে চলবে কোন গান, তা নিয়েই ‘GUN FIRE’! মৃত ১, লগ্নভ্রষ্ট ২

Asansol: বরযাত্রীদের দাবি, গান পরিবর্তন করতে চায়নি কনের বাড়ির লোকজন। গান পাল্টে দিলে এতকিছু হতই না। এদিকে কনের বাবা জাদুকর বেদ বলছেন, “আর্টিস্ট বেদ আমাদের বাড়িতে এসেছিল। বরযাত্রী আসার পরেই তাঁর ওপর হামলা হয়।”

Durgapur: বিয়ে বাড়িতে চলবে কোন গান, তা নিয়েই 'GUN FIRE'! মৃত ১, লগ্নভ্রষ্ট ২
ব্যাপক উত্তেজনা বিয়েবাড়িতে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 09, 2025 | 3:57 PM
Share

দুর্গাপুর: বিয়েবাড়িতে এক্কেবারে ধুন্ধুমার কাণ্ড। বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে হাতাহাতিতে রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুরের নিউটাউনশিপ থানার ভ্যাম্বে কলোনি। ঝরল রক্ত। মৃত্যু হল মেয়ের বাড়ির এক যুবকের। উঠল খুনের অভিযোগ। শেষ পর্যন্ত বন্ধই হয়ে গেল বিয়ের অনুষ্ঠান। ঘটনায় এখনও পর্যন্ত মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মৃত যুবকের নাম আর্টিস্ট বেদ (১৮)। সে পাণ্ডবেশ্বর থানা এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। ঘটনার পর থেকেই এলাকার অবস্থা থমথমে। এলাকায় মোতায়েন পুলিশ। শনিবার দুর্গাপুরের নিউটাউনশিপ থানার ভ্যাম্বে কলোনিতে এই বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল। আর যতকাণ্ড সেখানেই। স্থানীয় সূত্রে খবর, পশ্চিম বর্ধমানের বরাকর থেকে এসেছিল বরযাত্রীরা। তাঁরা আসার পরেই ডান্স প্লাটফর্মে গান পরিবর্তন করাকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। চলে তাণ্ডব। ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল। মাঝপথেই বন্ধ হয়ে যায় বিয়ে। 

বরযাত্রীদের দাবি, গান পরিবর্তন করতে চায়নি কনের বাড়ির লোকজন। গান পাল্টে দিলে এতকিছু হতই না। এদিকে কনের বাবা জাদুকর বেদ বলছেন, “আর্টিস্ট বেদ আমাদের বাড়িতে এসেছিল। বরযাত্রী আসার পর তাঁর ওপর হামলা হয়। আমি শুনছি তাঁকে গুলি করে খুন করা হয়েছে। আমরা দোষীদের শাস্তি চাইছি। এই ঘটনার জন্য আমার মেয়ের বিয়েও বন্ধ হয়েছে।” একই কথা মৃতের মামা অবিনাশ বেদেরও। তাঁর অভিযোগ, বরযাত্রীর লোকেরাই হামলা চালায়। তাঁর ভাগ্নেকে গুলি করে খুন করা হয়। দোষীদের শাস্তির দাবি করছেন তিনিও।  

যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য মৃতদেহ আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের বুকে ক্ষতচিহ্ন দেখা গিয়েছে বলে খবর। যা দেখে মনে করা হচ্ছে গুলিবিদ্ধ হয়েই মৃত্যু। তবে ময়নাতদন্তের পরেই সঠিকভাবে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। এদিনই ধৃত তিনজনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। তাঁদের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তবে অভিযুক্তদের আইনজীবী পিন্টু কুমার রাম স্বীকার করে নিয়েছেন গুলি চালানোর কথা। তবে তাঁর মক্কেল গুলি চালায়নি বলে দাবি তাঁর।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?