AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Old Age Pension: অ্যাকাউন্টে ঢুকেছে বার্ধক্য ভাতার ১৫০০! টাকা পেতেই ক্ষোভ প্রকাশ করে ব্যানার বৃদ্ধের ছেলের! কারণ জানেন?

Old Age Pension: তৃণমূল পরিচালিত এই পৌরসভায় বাবার ভাতার জন্য দীর্ঘদিন ধরে বারবার আবেদন করেও বিফল হতে হয়েছিল তাপস ও তাঁর পরিবারকে। অবশেষে রাজনৈতিক পটপরিবর্তনের পর চলতি মাসে বিজেপি সরকারের আমলে মেলে প্রথম দেড় হাজার টাকার ভাতা। বঞ্চনার সেই অভিমান থেকেই পৌরসভার গেটে ব্যানার টাঙান তাপস।

Old Age Pension: অ্যাকাউন্টে ঢুকেছে বার্ধক্য ভাতার ১৫০০! টাকা পেতেই ক্ষোভ প্রকাশ করে ব্যানার বৃদ্ধের ছেলের! কারণ জানেন?
বাঁ দিকে ছেলে, ডান দিকে বাবাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 10, 2026 | 10:32 AM
Share

চন্দ্রকোণা: ৬৮ বছরের বৃদ্ধ বাবা দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মিলল বার্ধক্য ভাতা। আর এই প্রাপ্তির পর ক্ষোভ, ব্যঙ্গ ও কৃতজ্ঞতার এক অদ্ভুত মিশেলে পৌরসভার গেটে ব্যানার টাঙিয়ে আলোচনায় এলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রামজীবনপুরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপস হোতা।

তৃণমূল পরিচালিত এই পৌরসভায় বাবার ভাতার জন্য দীর্ঘদিন ধরে বারবার আবেদন করেও বিফল হতে হয়েছিল তাপস ও তাঁর পরিবারকে। অবশেষে রাজনৈতিক পটপরিবর্তনের পর চলতি মাসে বিজেপি সরকারের আমলে মেলে প্রথম দেড় হাজার টাকার ভাতা। বঞ্চনার সেই অভিমান থেকেই পৌরসভার গেটে ব্যানার টাঙান তাপস।

ব্যানারে রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী উল্লেখ করে তিনি লেখেন— মানুষের প্রধান কর্তব্য তাকে এমনটি হতে হবে, যাতে তাকে মানুষ বলে স্পষ্ট দেখতে পাওয়া যায়।” এর পরেই জনপ্রতিনিধি ও পৌরপিতাকে ‘শতকোটি প্রণাম ও অসংখ্য ধন্যবাদ’ জানিয়ে খোঁচা দেন তিনি।

ব্যানার টাঙানোর পাশাপাশি পৌরসভার কর্মীদের মিষ্টিমুখও করান তাপস। নীরবে জমে থাকা ক্ষোভকে এমন এক শৈল্পিক ও ব্যতিক্রমী উপায়ে প্রকাশ করায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। ছেলের এই ব্যঙ্গাত্মক ‘ধন্যবাদ’ বার্তার ছবি মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পথচলতি মানুষ দাঁড়িয়ে পড়ে হাসিমুখে প্রত্যক্ষ করছেন এক সন্তানের বাবার প্রতি ভালোবাসা এবং জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া এক নীরব প্রতিবাদের ছবি।

Follow Us