Amit Shah Update: আমাদের শুভেন্দুর বাড়িতে রেড করিয়েছেন মমতা, ২৫ পয়সাও পাননি: শাহ
Amit Shah Update: পরিবাদী ইন্ডিয়া জোট। শরত পাওয়ার মেয়েকে, উদ্ধব ঠাকরে ছেলেকে, মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোকে, সোনিয়া গান্ধী ছেলেকে মুখ্যমন্ত্রী বানাতে চান। যাঁরা নিজেদের ছেলে-মেয়েদের মুখ্যমন্ত্রী বানাতে চান, তাহলে তাঁরা কি দেশের ভালো করতে পারে?

ঘাটালে হিরণের প্রচারে অমিত শাহImage Credit: TV9 Bangla
পশ্চিম মেদিনীপুর: ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টপাধ্যায়ের সমর্থনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করছেন। বুধবার বঙ্গে তিনটি সভা রয়েছে অমিত শাহর। ঘাটালের সভা থেকে অমিত শাহ কী কী বললেন, দেখুন এক নজরে…
KEY HIGHLIGHTS
- আমি যখন ঘাটালে এসেছি, তখন শহিদ কর্মীদের পরিবার ও সব কর্মীদের বিশ্বাস করাতে চাই, একবার বাংলায় ৩০ বেশি আসন জিতে নিন, তৃণমূলের গুন্ডারা যে সন্ত্রাস চালাচ্ছে, তাদের জেলে ঢোকাব।
- লোকসভা নির্বাচনে এনডিএ মোদীর নেতৃত্বে লড়াই করছে। আর অন্য দিকে ইন্ডি জোট। মোদী ২৩ বছর ধরে মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী রয়েছেন। তাঁর বিরুদ্ধে ২৫ পয়সারও দুর্নীতির অভিযোগ ওঠেনি। অন্যদিকে, ইন্ডি জোটের বিরুদ্ধে ১২ লাখ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। তৃণমূল নেতাদের বাড়িতে রেড হলে ৫১ কোটি টাকা উদ্ধার হয়। আপনি ৫১ কোটি টাকা একসঙ্গে দেখেছেন কী? ওই টাকা মমতার নয়। বাংলার যুবকদের সঙ্গে দুর্নীতি করার টাকা মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে।
- ৩০ আসন জিতিয়ে দিলে, গরিবদের কাছ থেকে লুঠের টাকা বিজেপি ফেরত দেবে। গোটা দেশকে পরিবার ভেবে সরকার চলছে। আর অন্যদিকে, পরিবাদী ইন্ডিয়া জোট। শরত পাওয়ার মেয়েকে, উদ্ধব ঠাকরে ছেলেকে, মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোকে, সোনিয়া গান্ধী ছেলেকে মুখ্যমন্ত্রী বানাতে চান। যাঁরা নিজেদের ছেলে-মেয়েদের মুখ্যমন্ত্রী বানাতে চান, তাহলে তাঁরা কি দেশের ভালো করতে পারে?
- এই নির্বাচনে প্রচুর ভোটের ব্যবধানে মোদীকে জেতাতে হবে। অযোধ্যায় রামমন্দির তৈরি হওয়া উচিত কিনা? কংগ্রেস এই বিষয়টাকে বছরের পর বছর আটকে রেখেছিল। মোদী সেখানে অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেছেন। মমতাকে যখন নিমন্ত্রণ করা হয়েছিল, তিনি গেলেন না। কেন গেলেন না জানেন? ওঁ নিজের ভোটব্যাঙ্ককে ভয় পায়। ভোটব্যাঙ্ক তো আপনারা নন। অনুপ্রবেশকারীরা ওঁর ভোটব্যাঙ্ক। যিনি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠায় যান না, তাঁকে কি ভোট দেওয়া উচিত?
- মোদী বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেবেন। CAA এর বিরোধিতা করছেন মমতা। কিন্তু CAA হবেই। শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবেই।
- ৮০ লক্ষ গরিবের জন্য প্রচুর কাজ করেছেন। অনুপ্রবেশ-কয়লা-গরু পাচারে প্রশ্রয় মমতা করে থাকেন। বিজেপি ক্ষমতায় এলে, কাটমানি, সিন্ডিকেট, কিচ্ছু আর থাকবে না। সোনার বাংলা বানাবে মোদী। বোমের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে।
- মমতা দিদি রেড করাচ্ছেন। কিচ্ছু পাওয়া যাবে না। আমাদের শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড করিয়েছেন, ২৫ পয়সাও পাওয়া যায়নি। আমাদের নেতার বাড়িতে রেড করলে কিচ্ছু পাওয়া যাবে না। আমাদের এইভাবে ভয় পাওয়ানো যাবে না। যত সন্ত্রাস করবেন, ততই পদ্ম ফুটবে।
Follow Us
