AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandrakona: মিতালি বাগ জিততেই বড় বদল, ঝাঁকে-ঝাঁকে BJP ছেড়ে TMC-তে যোগদান

BJP To TMC Joining: ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের ভগবন্তপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের মেটেলা এলাকায়। আজ ভগবন্তপুর ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেটেলা এলাকায় একটি সাধারণ সভার আয়োজন করা হয়।

Chandrakona: মিতালি বাগ জিততেই বড় বদল, ঝাঁকে-ঝাঁকে BJP ছেড়ে TMC-তে যোগদান
ঝাঁকে ঝাঁকে দল ছাড়ছেনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 09, 2024 | 10:43 AM
Share

চন্দ্রকোনা: গত মঙ্গলবার ফল প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের। সেখানে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরকে পরাজিত করে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের মিতালি বাগ। আর শাসকদল জিততেই বিজেপি-তে ভাঙন। বিজেপি-র বুথ সভাপতি সহ একাধিক পদাধিকারী ও শতাধিক বিজেপি পরিবার যোগদান করল তৃণমূলে। যদিও, গেরুয়া শিবিরের দাবি চাপ দিয়ে যোগদান করানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের ভগবন্তপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের মেটেলা এলাকায়। ভগবন্তপুর ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেটেলা এলাকায় একটি সাধারণ সভার আয়োজন করা হয়। সেই সভায় মেটেলা বুথের শতাধিক বিজেপি পরিবার যোগদান করে তৃণমূলে।শাসকদলের দাবি, মেটেলা বুথের শতাধিক বিজেপি পরিবারের সঙ্গে বিজেপির বুথ সভাপতি, যুব মোর্চার সভাপতি, সম্পাদক, মণ্ডল কমিটির এক সদস্যও এদিন তৃণমূলে যোগদান করে। তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ইসমাইল খান তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।

এ বিষয়ে, বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সম্পাদক ও চন্দ্রকোনা বিধানসভার কনভেনার সুদীপ কুশারির অভিযোগ, “চাপ দিয়ে কয়েকটি বিজেপির পরিবারকে যোগ দিতে বাধ্য করা হয়েছে। অসহায় হয়ে তৃণমূলে যেতে বাধ্য হয়েছে। শতাধিক পরিবার বলে যা দাবি করা হচ্ছে তা সঠিক নই।” ভগবন্তপুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ইসমাইল খান বলেন, “দেশজুড়ে এই রকম মুখ্য়মন্ত্রী আর কোথাও নেই। ওনার উন্নয়নে সামিল হতেই বিজেপি-র এই সকল নেতারা যোগ দিলেন তৃণমূলে। শুধু তাই নয়, ওরা নিজের ভুল বুঝতে পেরেছেন। তাই নির্বাচন শেষ হতেই চলে এসেছেন তৃণমূলে।”

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু