AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sabang: তোলাবাজির প্রতিবাদ, বাড়ি থেকে টেনে বের করে রড-বাঁশ দিয়ে ‘মারধর’ বিজেপি কর্মীকে, ভাঙল হাত-মেরুদণ্ড

Sabang BJP Worker Allegedly Attacked: সবংয়ের ওই বিজেপি কর্মীর নাম দিবাকর সামন্ত। অভিযোগ, শনিবার রাতে দিবাকর সামন্ত যখন স্নান করতে যাচ্ছিলেন,সেই সময় প্রায় ২০ থেকে ২৫ জনের দল তাঁর বাড়িতে চড়াও হয়। অভিযোগ, লোহার রড, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন তাঁরা। প্রথমে দিবাকরকে বাড়ি থেকে টেনে বের করে মারধর করা হয় বলে অভিযোগ।

Sabang: তোলাবাজির প্রতিবাদ, বাড়ি থেকে টেনে বের করে রড-বাঁশ দিয়ে 'মারধর' বিজেপি কর্মীকে, ভাঙল হাত-মেরুদণ্ড
আক্রান্ত বিজেপি কর্মীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 20, 2026 | 12:07 PM
Share

সবং: তোলাবাজির প্রতিবাদ করায় এবার আক্রান্ত বিজেপি (BJP) কর্মী। বাড়িতে ঢুকে ওই কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে। পশ্চিম মেদিনীপুরের সবং (Sabang BJP Worker Attacked) থানার বিষ্ণুপুর অঞ্চলের নাগালকাটার ঘটনা। অভিযোগ, ওই বিজেপি কর্মীকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বাইরে এনে প্রথমে মারধর করা হয়, তারপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই কর্মী। তাঁর হাত ও মেরুদণ্ডেও চোট লেগেছে বলে খবর।

ধারালো অস্ত্র ও রড নিয়ে হামলা

সবংয়ের ওই বিজেপি কর্মীর নাম দিবাকর সামন্ত। অভিযোগ, শনিবার রাতে দিবাকর সামন্ত যখন স্নান করতে যাচ্ছিলেন,সেই সময় প্রায় ২০ থেকে ২৫ জনের দল তাঁর বাড়িতে চড়াও হয়। অভিযোগ, লোহার রড, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন তাঁরা। প্রথমে দিবাকরকে বাড়ি থেকে টেনে বের করে মারধর করা হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়েও হামলার অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, ধারালো অস্ত্র ও রডের আঘাতে দিবাকর সামন্ত গুরুতর জখম হন। জখম অবস্থায় তাঁকে প্রথমে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়।

তদন্ত শুরু করেছে পুলিশ

পরিবারের দাবি, স্থানীয় বাজারে তোলা চাওয়ার প্রতিবাদ করেছিলেন দিবাকরবাবু। সেই আক্রোশেই তাঁকে বাড়ি থেকে টেনে রাস্তায় নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পিছনে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে খবর।

Follow Us