AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Daspur: আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন, ফিরে এসে বাড়িতে যা দেখলেন…

Daspur theft incident: গতকাল পরিবারের সকল সদস্য আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগেই ফাঁকা বাড়িতে হানা দেয় চোরেরা। আজ সকালে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে দেখেন, বাড়ির দরজা ও আলমারির তালা ভাঙা। ঘরের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্র।

Daspur: আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন, ফিরে এসে বাড়িতে যা দেখলেন...
গৃহকর্ত্রীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 12, 2026 | 3:45 PM
Share

দাসপুর: ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ ৩০ হাজার টাকা-সহ রুপোর গহনা ও কাঁসার বাসন উধাও, চাঞ্চল্য দাসপুরে। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে বাড়ির তালা ভেঙে চুরির ঘটনা ঘটাল। নগদ ৩০ হাজার টাকা, রুপোর গহনা এবং পিতল ও কাঁসার বাসনপত্র নিয়ে চম্পট দিল চোরের দল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের বেনাই গ্রাম পঞ্চায়েতের নৈহাটি গ্রামের শেখ আবু কালামের বাড়িতে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল পরিবারের সকল সদস্য আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগেই ফাঁকা বাড়িতে হানা দেয় চোরেরা। আজ সকালে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে দেখেন, বাড়ির দরজা ও আলমারির তালা ভাঙা। ঘরের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্র।

এরপর প্রতিবেশীরা এসে বিষয়টি দেখেন। আলমারিতে রাখা নগদ ৩০ হাজার টাকা, রুপোর কিছু গহনা এবং পিতল ও কাঁসার বাসনপত্র চুরি গিয়েছে বলে অভিযোগ পরিবারের। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে দাসপুর থানার বিষয়টি জানান। ফাঁকা বাড়িতে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

পরিবারের এক সদস্য বলেন, “আমরা তো ভাবতেই পারছি না। আমাদের পাড়ায় কিন্তু এরকম ঘটনা আগে সেভাবে ঘটেনি। বাড়ি ফাঁকা রেখেই কতবার গিয়েছি।”

Follow Us