AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Municipal Election Counting 2022: বহিষ্কৃত হয়েছিলেন ছেলে, ভোটে জিতে যোগ্য জবাব দিলেন মা

Municipal Counting: পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পুরসভার ৪ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের গোঁজ নির্দল প্রার্থী সুনীতি হালদার।

Municipal Election Counting 2022: বহিষ্কৃত হয়েছিলেন ছেলে, ভোটে জিতে যোগ্য জবাব দিলেন মা
নির্দল প্রার্থী ও তাঁর ছেলে (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Mar 02, 2022 | 10:31 AM
Share

পশ্চিম মেদিনীপুর: পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই তৃণমূলে কম অশান্তি হয়নি। জেলায়-জেলায় নেতা-কর্মীরা ক্ষোভ উগরে দিয়েছিলেন উচ্চ-নেতৃত্বের উপরে। কোথাও টায়ার জ্বলেছে, কোথাও জ্বলেছে কুশপুতুল। কোথাও আবার টিকিটে নাম না পেয়ে চোখের জল ফেলতে দেখা গিয়েছিল প্রার্থীদের। জেলায়-জেলায় পুরভোটের প্রার্থী তালিকায় নাম না পেয়ে একাধিক তৃণমূল নেতা-কর্মী নাম লিখিয়েছিল নির্দলে। যদিও ছেড়ে কথা বলেনি উচ্চ-নেতৃত্ব। মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কার করারও হুমকি দেওয়া হয়। শুধু হুমকি নয়, অনেককে বহিষ্কারও করা হয়। যদিও, দলের কথা শুনে কেউ-কেউ নির্দল থেকে প্রার্থী পদ প্রত্যাহার করে নিলেও অনেকেই তা করেননি। বিগত কয়েকমাস ধরে চলা এই নাটকের যবনীকা পতন হল আজ। ঘোষণা হল পুরভোটের ফলাফল।

প্রথম থেকেই বিরোধী নয় গোঁজ কাঁটা নিয়ে ভয় ছিল শাসকদলের অন্দরে। তেমনটা হলও। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পুরসভার ৪ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের গোঁজ নির্দল প্রার্থী সুনীতি হালদার। ওই ওয়ার্ডের সভাপতি ছিলেন মনোজ হালদার। তাঁর মা নির্দলে যোগ দেওয়ার পরই দল থেকে বহিষ্কার করা হয় মনোজবাবুকে। এবার ওই ওয়ার্ডে জিতেই তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ের হাসি হাসলেন সুনীতি দেবী। ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অন্তরা সাহা পেয়েছেন ৩৮৪ ভোট। অন্যদিকে নির্দল প্রার্থী সুনীতি হালদার পেয়েছেন ৪৬১টি ভোট।

জয়ের পর চওড়া হাসি হেসে সুনীতি দেবী বললেন, “অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে জিতেছি। খুবই খুশি। ধন্যবাদ জানাব ওয়ার্ডের বাসিন্দাদের আমার পাশে থাকার জন্য। আমিও এলাকাবাসীর পাশে থাকব।”

প্রসঙ্গত, বুধবার সকাল আটটা থেকে শুরু হয়েছে রাজ্যের ১০৮টি পুরসভার ফলপ্রকাশ। গত ২৭ ফেব্রুয়ারি ১১ হাজার ২৮০টি বুথে ভোট হয়েছে। এদিকে ফল ঘোষণা শুরু হতেই বিভিন্ন জায়গায় এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা। কোথাও আবার বিনা প্রতিদ্বন্দ্বীতা জিতে গিয়েছে শাসকদল।

আরও পড়ুন: Municipal ELection Counting 2022: পদ্ম থেকে ঘাসফুলে ফিরেই জয়ের হাসি মন্ত্রীর ভাইয়ের মুখে

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ