AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kharagpur IIT Student: ইন্টার্নশিপে গিয়ে দুর্ঘটনা! জাপানে খড়্গপুর IIT-র ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য

Kharagpur IIT Student Dies in Japan: চলতি বছরের মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ইন্টার্নশিপের জন্য নির্বাচিত হয়েছিলেন শ্যাম। হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের তাঁর একাডেমিক সুপারভাইজারের রিপোর্ট অনুযায়ী, গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে তিনি এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনার শিকার হন।

Kharagpur IIT Student: ইন্টার্নশিপে গিয়ে দুর্ঘটনা! জাপানে খড়্গপুর IIT-র ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য
খড়গপুর আইআইটিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 31, 2026 | 11:54 PM
Share

মেদিনীপুর: জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ইন্টার্নশিপে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন খড়গপুর আইআইটির স্নাতকোত্তর ছাত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শ্যাম সন্তোষ আগরওয়াল (২৪)। তিনি স্থাপত্য ও আঞ্চলিক পরিকল্পনা (আর্কিটেকচার অ্যান্ড রিজিয়নাল প্ল্যানিং) বিভাগের ‘মাস্টার অফ আর্কিটেকচার’ প্রোগ্রামের ছাত্র ছিলেন। মহারাষ্ট্রের বাসিন্দা শ্যাম লাল বাহাদুর শাস্ত্রী হল অফ রেসিডেন্সের আবাসিক ছিলেন।

চলতি বছরের মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ইন্টার্নশিপের জন্য নির্বাচিত হয়েছিলেন শ্যাম। হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের তাঁর একাডেমিক সুপারভাইজারের রিপোর্ট অনুযায়ী, গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে তিনি এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনার শিকার হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত হিরোশিমা শহরের একটি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি।

 ডিরেক্টর সুমন চক্রবর্তী জানান, হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মাধ্যমেই এই দুঃসংবাদ ক্যাম্পাসে পৌঁছয়। আইআইটি কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই নিহতের  পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ছাত্রটির দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত কূটনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অধ্যাপক, সহপাঠী এবং আইআইটি পরিবারের সকলেই তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Follow Us