AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: হাতে পদ্ম, প্রার্থী ছাড়াই ভোটপ্রচারে দিলীপ

Dilip Ghosh: এদিন সেই দিলীপ ঘোষই হাতে পদ্ম নিয়ে নামলেন রোড শোয়ে। প্রচার চালালেন অগ্নিমিত্রার সমর্থনে। এদিন হাতে পদ্মফুল নিয়ে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান দিলীপ। রাস্তার দু'পাশে উপস্থিত লোকজনের দিকে ফুল এবং চকোলেটও ছুঁড়ে দিতে দেখা গিয়েছে তাঁকে।

Dilip Ghosh: হাতে পদ্ম, প্রার্থী ছাড়াই ভোটপ্রচারে দিলীপ
বিজেপি নেতা দিলীপ ঘোষ। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 21, 2024 | 10:10 PM
Share

মেদিনীপুর: এই জন্যই দিলীপ ঘোষ। প্রার্থী নেই, অথচ সেই প্রার্থীর হয়ে ভোট প্রচারে দেখা গেল তাঁকে। প্রার্থী ছাড়াই প্রচার করে গেলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগড় ব্লকের বেলদাতে রোড শো করেন দিলীপ। যদিও বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সেই রোড শোতে ছিলেন না। যদিও দিলীপ ঘোষের রোড শোয়ে ভিড় ছিল চোখে পড়ার মতো।

মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে। এই কেন্দ্রেরই বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। তাঁর প্রার্থী না হওয়া নিয়ে তাঁর অনুগামীদের মধ্যেই খারাপ লাগা ছিল। নানা মহলে নানা কথাও শোনা গিয়েছে।

এদিন সেই দিলীপ ঘোষই হাতে পদ্ম নিয়ে নামলেন রোড শোয়ে। প্রচার চালালেন অগ্নিমিত্রার সমর্থনে। এদিন হাতে পদ্মফুল নিয়ে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান দিলীপ। রাস্তার দু’পাশে উপস্থিত লোকজনের দিকে ফুল এবং চকোলেটও ছুঁড়ে দিতে দেখা গিয়েছে তাঁকে।

এদিন বেলদা কালী মন্দিরের সামনে থেকে রোড শো শুরু হয়। পুরো বেলদা বাজার পরিক্রমা করেন দিলীপ ঘোষ। মিছিলকে ঘিরে উন্মাদনা ছিল বিজেপির মধ্যে। তবে প্রার্থীকে ছাড়াই দিলীপ ঘোষের এদিনের এই প্রচার নিয়ে খোঁচা দিয়েছে শাসকদল। নারায়ণগড় ব্লক এসসি সেলের সভাপতি সুশান্ত ধল বলেন, হার জেনেই এই প্রচার। এসব নাটক। বিজেপি জিতবে না।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন