AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Minor Girl Death: ফাঁসের দৃশ্য নকল করতে গিয়ে ফাঁস লেগেই মৃত্যু ক্লাস ফোরের ছাত্রীর

Sabang: মৃতের নাম প্রেয়সী মাইতি (১০)। চতুর্থ শ্রেণিতে পড়ত সে। পরিবার সূত্রে খবর, বিকেলে ওই নাবালিকা বাড়ির পাশে খেলা করছিল। সেই সময় খেলার ছলে ফাঁসের একটি দৃশ্য নকল করতে যায় সে। অনুমান তখনই গলায় ফাঁস লেগে যায় তার।

Minor Girl Death: ফাঁসের দৃশ্য নকল করতে গিয়ে ফাঁস লেগেই মৃত্যু ক্লাস ফোরের ছাত্রীর
মৃত্যু নাবালিকার Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 30, 2024 | 10:07 AM
Share

সবং: অত্যন্ত মর্মান্তিক ঘটনা। খেলার ছলে ফাঁসের দৃশ্য নকল করতে গিয়ে চরম পরিণতি। গলায় ফাঁস লেগে মৃত্যু হল এক নাবালিকার। মেয়েকে এইভাবে হারিয়ে কার্যত স্তম্ভিত পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন মৃতের মা বাবা। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের ১ নম্বর দেভোগ অঞ্চলের বাটিটাকি এলাকার ঘটনা।

মৃতের নাম প্রেয়সী মাইতি (১০)। চতুর্থ শ্রেণিতে পড়ত সে। পরিবার সূত্রে খবর, বিকেলে ওই নাবালিকা বাড়ির পাশে খেলা করছিল। সেই সময় খেলার ছলে ফাঁসের একটি দৃশ্য নকল করতে যায় সে। অনুমান তখনই গলায় ফাঁস লেগে যায় তার।

এ দিকে, অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও মেয়ের সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় তাঁর মায়ের। তিনি বাইরে বেরিয়ে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছে প্রেয়সী। শুরু হয় চিৎকার। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় নাবালিকাকে তড়িঘড়ি সবং গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ দেহ উদ্ধার করে মৃতদেহ ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা