Arrest: নাবালিকার সন্তান প্রসব, সরকারের কঠোর পদক্ষেপের পরই গ্রেফতার
শুভেন্দু বলেছিলেন, "আঠারো বছরের নিচে বিবাহতে আমরা প্রথম। কোন জমানায় বসে আছেন? আঠারো বছরের নিচের কন্যারা সন্তানের জন্ম দিল। কারা করালেন? প্রথমে তাঁদের স্বামীদের জেলে ঢোকাতে হবে। এই সরকার কিন্তু ছাড়বে না। থামাতে হবে। বাড়ি বাড়ি থেকে তুলে আনব। এই স্বামীদের শোকজ চিঠি পাঠানো হবে। দেখাতে হবে মহিলার বয়স ১৮ হয়েছে। আর আঠারো বছরের নিচে বিয়ে করলে তো আগেই পকসো আইনে জেলে যাবে।"

গড়বেতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হুঁশিয়ারির পর রাজ্যে গ্রেফতার। ১৭ বছর বয়সী এক নাবালিকা সন্তান প্রসব করেছিলেন। তারপরই গ্রেফতার হন তাঁর স্বামী।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানায়। এলাকায় সতেরো বছর বয়সী এক নাবালিকার সন্তান প্রসব করেন। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২১ বছর বয়সে তার স্বামীকে। আর তারপরেই গতকালই এই অভিযোগে গ্রেফতার হয়েছে গড়বেতা থানায় এলাকার এক বাসিন্দাকে। বুধবার রাতে প্রসব যন্ত্রণায় ওই নাবালিকাকে গড়বেতায় একটি নার্সিংহোমে ভর্তি করা হলে চিকিৎসার পর সন্তানের জন্ম হয়।
পুলিশ সূত্রে খবর, নাবালিকার সন্তান প্রসবের বিষয়টি চিকিৎসক পুলিশকে জানান। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে গড়বেতা থানার পুলিশ। এরপর সন্ধিপুর এলাকা থেকে নাবালিকার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে রাহুল মণ্ডলের সঙ্গে ওই নাবালিকার বিয়ে হয়েছিল। এরপরই নাবালিকা অন্তঃসত্ত্বা হন। ঘটনার সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
গত কয়েকদিন আগে শুভেন্দু বলেছিলেন, “আঠারো বছরের নিচে বিবাহতে আমরা প্রথম। কোন জমানায় বসে আছেন? আঠারো বছরের নিচের কন্যারা সন্তানের জন্ম দিল। কারা করালেন? প্রথমে তাঁদের স্বামীদের জেলে ঢোকাতে হবে। এই সরকার কিন্তু ছাড়বে না। থামাতে হবে। বাড়ি বাড়ি থেকে তুলে আনব। এই স্বামীদের শোকজ চিঠি পাঠানো হবে। দেখাতে হবে মহিলার বয়স ১৮ হয়েছে। আর আঠারো বছরের নিচে বিয়ে করলে তো আগেই পকসো আইনে জেলে যাবে।”
