AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik 2026: ইতিহাস পরীক্ষা! হলে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা আর গেটের বাইরে থেকেই অভিভাবকরা… পুলিশের নজর পড়তেই ব্যাপক বচসা

Madhyamik 2026: স্কুলের মেনগেট বন্ধ করাকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুর শহরে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিভাবকরা। প্রায় ৫০০ মিটার ছাত্র-ছাত্রীদের হেঁটেই যেতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। যেতে দেওয়া হচ্ছে না কোন অভিভাবক অভিভাবকাদের। কিন্তু গত দুদিন মাধ্যমিক পরীক্ষার সময় এই স্কুলের মেনগেট খোলা ছিল। ছাত্র-ছাত্রীদেরকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে স্কুলের মাঠেই অপেক্ষা করতেন অভিভাবকরা। 

Madhyamik 2026: ইতিহাস পরীক্ষা! হলে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা আর গেটের বাইরে থেকেই অভিভাবকরা... পুলিশের নজর পড়তেই ব্যাপক বচসা
স্কুলের বাইরে বিক্ষোভ অভিভাবকদেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 06, 2026 | 2:18 PM
Share

মেদিনীপুর:  আজ, মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। পরীক্ষার্থীরা হলে ঢুলে পড়েছিল। বাইরে অপেক্ষা করছিলেন অভিভাবকরা। স্কুলের গেটের বাইরে খবরের কাগজ মাটিতে পেতে অপেক্ষা করতেন তাঁরা। অন্যান্য পরীক্ষার দিনও করেছিলেন, এদিনও তার অন্যথা হয়নি। কিন্তু ইতিহাস পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে অনর্থ। হঠাৎই হলের বাইরে পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন পরীক্ষার্থীদের অভিভাবকরা। হট্টগোল, চিৎকার-চেঁচামেচি, রীতিমতো পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম স্কুল।

স্কুলের মেনগেট বন্ধ করাকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুর শহরে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিভাবকরা। প্রায় ৫০০ মিটার ছাত্র-ছাত্রীদের হেঁটেই যেতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। যেতে দেওয়া হচ্ছে না কোন অভিভাবক অভিভাবকাদের। কিন্তু গত দুদিন মাধ্যমিক পরীক্ষার সময় এই স্কুলের মেনগেট খোলা ছিল। ছাত্র-ছাত্রীদেরকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে স্কুলের মাঠেই অপেক্ষা করতেন অভিভাবকরা।

পরীক্ষা শেষে সন্তানদের নিয়ে বাড়ি ফিরতেন। এখন, তাঁদের প্রশ্ন, হঠাৎ করেই স্কুলের মেন রোডের গেট বন্ধ করে দেওয়ায়, তাঁরা এখন অপেক্ষা করবেন কোথায়, এই নিয়েই শুরু হয়ে যায় ঝামেলা। পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে মেদিনীপুর শহরের স্টেশন রোড থেকে কেরানিতোলা যাওয়ার রাস্তা। পরে পুলিশের বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…