AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga 2026: ২ খুদে শিল্পীর হাতে জোড়া দুর্গা, ভৈরবপুরে এবার পুজো হবে নিজের বাড়িতে

উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা শেখর গুপ্তা কাজের খোঁজে ২০১০ সালে চলে আসেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়কের ভৈরবপুর এলাকায় রাস্তার ধারে একটি ভাড়া বাড়িতে চায়ের দোকান খুলে শুরু করেন জীবন সংগ্রাম। সেই দোকানের আয়েই স্ত্রী ও তিন পুত্র সন্তানকে নিয়ে তাঁর সংসার।

Durga 2026: ২ খুদে শিল্পীর হাতে জোড়া দুর্গা, ভৈরবপুরে এবার পুজো হবে নিজের বাড়িতে
দুই খুদে শিল্পীর হাতে জোড়া দুর্গাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 11, 2026 | 6:26 PM
Share

পশ্চিম মেদিনীপুর: দরিদ্রতাকে হার মানিয়ে দুই খুদে শিল্পীর হাতে জোড়া দুর্গা, ভৈরবপুরে এবার পুজো হবে নিজের বাড়িতেই। চা দোকান চালিয়ে চলে সংসার। নতুন জামা না হলেও চলবে, কিন্তু দুর্গাপুজো করতেই হবে। আর সেই জেদ থেকেই দুটি দুর্গা প্রতিমা গড়ে ফেলল দুই ভাই। ষষ্ঠ শ্রেণির দুই ছাত্র গোপাল গুপ্তা ও কৃষাণ গুপ্তার হাতেই এবার পুজো পাবে মা দুর্গা।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা শেখর গুপ্তা কাজের খোঁজে ২০১০ সালে চলে আসেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়কের ভৈরবপুর এলাকায় রাস্তার ধারে একটি ভাড়া বাড়িতে চায়ের দোকান খুলে শুরু করেন জীবন সংগ্রাম। সেই দোকানের আয়েই স্ত্রী ও তিন পুত্র সন্তানকে নিয়ে তাঁর সংসার।

অভাব নিত্যসঙ্গী হলেও পড়াশোনা থামেনি দুই ছেলের। বর্তমানে দুই ভাই-ই ক্লাস সিক্সে পড়ে। স্কুলের পড়ার ফাঁকে বাবা-মাকে চায়ের দোকানে হাত লাগায় তারা। আর সেই দুই খুদেই এবার তাক লাগিয়ে দিয়েছে। মাটি দিয়ে নিজের হাতে দুটি দুর্গা প্রতিমা তৈরি করেছে গোপাল ও কৃষাণ।

শত দারিদ্র্যের মাঝেও তাদের বাড়িতেই এবার হবে দুর্গাপুজো। জোড়া দুর্গা প্রতিমা নিয়েই হবে আরাধনা। দুই ভাইয়ের একটাই প্রার্থনা, মা দুর্গার কাছে তারা ভালোভাবে লেখাপড়া করে বড় হয়ে ডাক্তার হতে চায়। তাদের এই অদম্য ইচ্ছা ও শিল্পকলা ইতিমধ্যেই নজর কেড়েছে এলাকাবাসীর।

Follow Us