AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal Post-Poll Violence: শিবপুরে গুলি-বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, কান্দিতে TMC-র যুবনেতার বাড়িতে বোমা

Shibpur Firing and Kandi Bomb Attack: বিজেপির সংখ্যালঘু কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় দুই বিজেপি কর্মী আহতও হয়েছেন বলে খবর। এদিকে ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অনেকেরই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।

Bengal Post-Poll Violence: শিবপুরে গুলি-বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, কান্দিতে TMC-র যুবনেতার বাড়িতে বোমা
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 07, 2026 | 6:17 PM
Share

হাওড়া ও কান্দি: রাজ্যে পালাবদল। নতুন সরকার গঠনের পথে বিজেপি। এরইমধ্যে বিগত কয়েকদিন থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে আসছে লাগাতার হিংসার খবর। এদিন দুপুরে মধ্য হাওড়া ৩৬ নম্বর ওয়ার্ডে শিবপুর চওড়াবস্তি এলাকায় বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় স্বভাবতই সুর চড়িয়েছে বিজেপি। বিজেপি নেতাদের অভিযোগ ভোটের পর এখন এলাকায় ভয় দেখাতেই শিবপুরের ত্রাস অরূপ রায় ঘনিষ্ঠ শামিম আহমেদ ওরফে বরের নেতৃত্বেই এই হামলা ঘটেছে। 

বিজেপির সংখ্যালঘু কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় দুই বিজেপি কর্মী আহতও হয়েছেন বলে খবর। এদিকে ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অনেকেরই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। যায় কেন্দ্রীয় বাহিনী। তাদের তৎপরতাতেই শেষ পর্যন্ত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এদিকে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে, শিবপুর থানায় জমায়েত করে বিজেপি নেতৃত্ব। যায় বিজেপির কর্মী-সমর্থকরা। ইতিমধ্যেই পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। 

অন্যদিকে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগে শোরগোল কান্দিতে। বুধবার রাতের অন্ধকারে কান্দি ব্লক যুব তৃণমূল সভাপতি উসমান গনির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ। উসমানের স্ত্রী রিয়া দত্ত গণি আবার কান্দি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষও বটে। ঘটনায় কান্দি থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। সূত্রের খবর, রাতে তিনি যখন পুরন্দপুর হাটতলা এলাকার বাড়িতে ছিলেন সেই সময়ই তাঁর বাড়িতে আছড়ে পড়ে বোমা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চাঞ্চল্য রাজনৈতিক আঙিনাতেও। অভিযোগ দায়ের হতেই তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় রাজনৈতিক যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত