AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bardhaman: স্ত্রীর লাশের উপর বিছানা বিছিয়ে দুই মেয়েকে নিয়ে ঘুমোলেন স্বামী! এরপর শাশুড়ি যা করলেন তা আরও মারাত্মক

Bardhaman Murder: পরিবার সূত্রে খবর, বছর সাতেক আগে সোম হাঁসদার সঙ্গে  ভালোবাসা করে বিয়ে হয় লক্ষ্মীর। তাঁদের দু'টি শিশু কন্যাও আছে। সোনিয়া ও রাখী। এর মধ্যে সোনিয়ার বয়স ছ'বছর। রাখীর বয়স সাড়ে তিন বছর। সোনিয়া স্কুলের প্রথম শ্রেণিতে পড়ে।

Bardhaman: স্ত্রীর লাশের উপর বিছানা বিছিয়ে দুই মেয়েকে নিয়ে ঘুমোলেন স্বামী! এরপর শাশুড়ি যা করলেন তা আরও মারাত্মক
ঘরের মেঝেয় কবর স্ত্রীকে Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 15, 2025 | 1:24 PM
Share

বর্ধমান: হাড়হিম ঘটনা পূর্ব বর্ধমানের জঙ্গলমহল আউশগ্রামে। দুই শিশু কন্যার সামনেই স্ত্রীকে খুনের অভিযোগ। তারপর বাড়ির মধ্যে পুঁতে রেখে সেই ঘরেই শিশুকন্যাদের নিয়ে রাতে শুয়ে অভিযুক্ত স্বামী। স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী সোম হাঁসদাকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতার নাম লক্ষ্মী হাঁসদা (২৭)।

পরিবার সূত্রে খবর, বছর সাতেক আগে সোম হাঁসদার সঙ্গে ভালবাসা করে বিয়ে হয় লক্ষ্মীর। তাঁদের দু’টি শিশু কন্যাও আছে। সোনিয়া ও রাখী। এর মধ্যে সোনিয়ার বয়স ছ’বছর। রাখীর বয়স সাড়ে তিন বছর। সোনিয়া স্কুলের প্রথম শ্রেণিতে পড়ে। জানা গিয়েছে, প্রতিদিন মদ খাওয়া নিয়ে অশান্তি চলত। এরপর অভিযুক্ত সোম শাবল দিয়ে স্ত্রীর মাথায় বারি মারে বলে অভিযোগ। এরপরই মৃত্যু হয় মহিলার। মৃতার শাশুড়ি জানিয়েছেন, বাইরে থেকে কেউ যাতে কিছু বুঝতে না পারে তারজন্য দরজায় তালা দিয়ে রাখে সোম। তারপর মেঝে খুঁড়ে তার মধ্যে মৃতদেহ চাপা দেয়। পুলিশ মঙ্গলবার সন্ধেয় তালা ভেঙে মাটি খুঁড়ে লক্ষ্মীর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ধৃত সোম হাঁসদার মা পানমনি হাঁসদা বলেন, “ছেলে প্রতিদিন মদ খেত। কাজকর্ম সেরকমর করতো না। বৌমা বাধা দিলে ঘরে অশান্তি করতো। মঙ্গলবার সকালে বাড়িতে বৌমাকে দেখতে না পেয়ে ছেলেকে জিজ্ঞেস করি বৌমা কোথায়। তাতে ছেলে জানায় মার খেয়ে পালিয়ে গেছে। সন্ধ্যায় বাড়িতে পুলিশ এসে ঘর থেকে মাটি খুঁড়ে বৌমার দেহ উদ্ধার করছে। আমি নাতনিদের জিজ্ঞাসা করি। বলে মা নেই।” এরপর মৃতের শাশুড়ি ও আশপাশের লোকজন মিলে পুলিশকে খবর দেয়। পুলিশ ধৃতকে বুধবার বর্ধমান আদালতে পেশ করে।

জেলা পুলিশ সুপার সায়ক দাস জানান, “পারিবারিক বিবাদে স্ত্রী খুন হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। দু’টি বাচ্চাকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলে শিশুকন্যাদের হোমে পাঠানো হবে কি না তার সিদ্ধান্ত নেওয়া হবে।”

Follow Us
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার