AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Burdwan: মেমারির গ্রামে আজব ঘটনা, কোদালের আঘাতেই বেরিয়ে এল সেই ধূসর মূর্তি

মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। পরে মূর্তিটি পরিষ্কার করে গ্রামেরই একটি মন্দিরে সাময়িকভাবে স্থাপন করা হয়। খবর পেয়ে মেমারি থানার পুলিশ গ্রামে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মেমারির থানার পক্ষ থেকে বিষয়টি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগকে জানানো হয়।

Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 20, 2026 | 6:40 PM
Share

মেমারি: পুকুর সংস্কারের সময় মিলল সেন যুগের বিষ্ণু মূর্তি। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানে মেমারিতে। বৃহস্পতিবার সকালে মেমারির বড়ল গ্রামে পুকুর সংস্কারের কাজ চলাকালীন মাটির নীচ থেকে উদ্ধার হয় সেন যুগের একটি পাথরের বিষ্ণু মূর্তি।

জানা গিয়েছে, গ্রামের একটি পুকুরে সংস্কারের কাজ চলছিল। সেই সময় শ্রমিকদের কোদালের আঘাতে মাটির নিচ থেকে ধূসর-কালো রঙের প্রায় দেড় ফুট উচ্চতার একটি বিষ্ণু মূর্তি বেরিয়ে আসে। মূর্তিটি দেখতে প্রাচীন এবং শিল্পশৈলীতে সেন যুগের বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে বলে প্রাথমিকভাবে মনে করছেন এলাকার বাসিন্দারা।

মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। পরে মূর্তিটি পরিষ্কার করে গ্রামেরই একটি মন্দিরে সাময়িকভাবে স্থাপন করা হয়। খবর পেয়ে মেমারি থানার পুলিশ গ্রামে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মেমারির থানার পক্ষ থেকে বিষয়টি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগকে জানানো হয়।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিষ্ণু মূর্তিটি নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে। বিশেষজ্ঞরা মূর্তিটি পরীক্ষা করে এর প্রকৃত প্রাচীনত্ব, নির্মাণকাল এবং কোন উপাদানে তৈরি তা নির্ধারণ করতে পারবেন।

২ কোটি খরচে এই স্ক্যানার কিনছে কলকাতা পুলিশ

বাবরের নামে মসজিদ তৈরিতে নিষেধাজ্ঞা জারির আবেদন, কী বলল শীর্ষ আদালত?

ফুটপাথই 'সংসার', লক্ষ্মীর ভান্ডারেই কি সন্তুষ্ট ওরা?

বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার হাইকোর্টে NIA

মমতা-অভিষেক বৈঠক, বিধানসভা ভোটে যুব প্রজন্মের কারা পাবেন টিকিট?

উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী

SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?

বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট পাচ্ছেন এক নায়িকা, এক গায়িকা! কারা তাঁরা?

'সুপারি কিলার দিয়ে মেরে ফেলতে পারে...', উঠল বড় অভিযোগ

'আগে তালাক দিক, তারপর ঠিক করব অন্য কোথাও বিয়ে করব কি না'