AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: হুডখোলা বাস, 7D শো, ডিসেম্বরে দিঘা গেলে তো আর চিনতেই পারবেন না

Digha: শারদ উৎসব শেষ। দীপাবলী ,কালীপুজো, ভাতৃদ্বিতীয়া পার হলেও পর্যটন নগরী দিঘায় পর্যটকের অভাব নেই। ঘূর্ণিঝড় দানার প্রভাবও পড়েনি তেমন, ফলে সহজেই ছন্দে ফিরেছে দিঘা।

Digha: হুডখোলা বাস, 7D শো, ডিসেম্বরে দিঘা গেলে তো আর চিনতেই পারবেন না
দিঘায় পর্যটকের ভিড়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 06, 2024 | 9:51 PM
Share

দিঘা: দোলনায় দুলছেন, আর নীচে দেখা যাচ্ছে সমুদ্র। স্বপ্ন নয়, এটাই সত্যি হচ্ছে। দিঘায় গেলেই এই দোলনায় চড়ার অভিজ্ঞতা উপভোগ করা যাবে এবার থেকে। তবে এই ‘জায়ান্ট সুইং’ শুধু নয়, দিঘার পর্যটকদের জন্য একাধিক আকর্ষণ তৈরি হচ্ছে দিঘায়। আগামী ডিসেম্বরে দিঘা গেলে হয়ত চিনতেই পারবেন না। পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র সৈকতে পর্যটকের অভাব হয় না কখনও। আর নতুন সব আকর্ষণ যে পর্যটকের সংখ্যা আরও বাড়াবে, তা নিয়ে আশাবাদী ব্যবসায়ীরা।

শারদ উৎসব শেষ। দীপাবলী ,কালীপুজো, ভাতৃদ্বিতীয়া পার হলেও পর্যটন নগরী দিঘায় পর্যটকের অভাব নেই। ঘূর্ণিঝড় দানার প্রভাবও পড়েনি তেমন, ফলে সহজেই ছন্দে ফিরেছে দিঘা। এরই মধ্যে দিঘাকে একেবারে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। স্পিডবোটে সমুদ্রে ঘোরার ব্যবস্থা ছিল আগেই, প্যারাসেলিংও চলছে বেসরকারি উদ্যোগে। আর এবার নতুন আকর্ষণ জায়ান্ট সুইং, টয়ট্রেন, হুডখোলা বাস, সেভেন ডি শো সহ আরও অনেক কিছু।

ঢেউ সাগর কমপ্লেক্সে গিয়ে খুশি পর্যটকেরা। বিশেষত সন্ধ্যার পর গেলে নানা ধরনের বিনোদন উপভোগ করা যাবে। বিশেষত শিশুদের খুবই ভাল লাগছে বলে জানাচ্ছেন পর্যটকেরা। জায়ান্ট সুইং বা দোলনার ভাড়া আপাতত ১০০ টাকা করে ধার্য করা হয়েছে। বাকিগুলি কবে চালু হবে, তা জানা যায়নি। এদিকে, পাড় বাঁধানোর কাজও চলছে।

খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?