AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DRDO Missile Test: মিসাইল টেস্ট নিয়ে উত্তেজনা পশ্চিমবঙ্গের উপকূলে! বিক্ষোভ গ্রামবাসীদের

মিসাইলের লঞ্চিং প্যাড তৈরির জন্য জুনপুটে ডিআরডিওকে রাজ্য সরকার জমি দিয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চে ডিআরডিও ওই জায়গা থেকে টেস্ট লঞ্চ হবে। অন্যদিকে, বালেশ্বর থেকেও একটি মিসাইল ছোঁড়া হবে। দু'টি মিসাইল মাঝপথে একে অপরকে কীভাবে 'ইন্টারসেপ্ট' বা বিচ্ছিন্ন করে সম্ভবত সেই বিষয়ে গবেষণা করবে ডিআরডিও।

DRDO Missile Test: মিসাইল টেস্ট নিয়ে উত্তেজনা পশ্চিমবঙ্গের উপকূলে! বিক্ষোভ গ্রামবাসীদের
বিক্ষোভ গ্রামবাসীদেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 19, 2024 | 9:10 AM
Share

জুনপুট: পূর্ব মেদিনীপুরের জুনপুট উপকূলে মিসাইল পরীক্ষার লঞ্চ প্যাড গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে ডিআরডিও। তাই নিয়েই ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকা থেকে মার্চ বা এপ্রিল নাগাদ মিসাইল টেস্ট লঞ্চ করতে চলেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশান (ডিআরডিও)। কাঁথির জুনপুট উপকূল থেকে পরীক্ষা মূলকভাবে ওই মিসাইল ছোঁড়া হবে। তারই প্রস্তুতি জোর কদমে চলছে। রবিবার সে কাজের মহড়া চলছিল। সেই মহড়ার সময়ই তীব্র শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। কয়েক জন শিশু জ্ঞান হারিয়েছে বলে অভিযোগ। এর পরই বিভিন্ন রাজনৈতিক দল, এলাকাবাসী, মৎস্যজীবী সংগঠন, বিজ্ঞান সংগঠনের লোকেরা এসে ভিড় করেন। তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন।

বিক্ষোভের সময় ডিআরডিও-র পরিকাঠামোয় ইট,পাথর ছোড়ে উত্তেজিত জনতা। দুপুর দেড়টা নাগাদ এই ঘটনা হওয়ার পর। দুপুর ২:৩০ মিনিট থেকে এই বিক্ষোভ চলে দফায় দফায়। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাস এ বিকেল ৫টা নাগাদ বিক্ষোভ অবরোধ উঠে যায়। সব মিলিয়ে এলাকাবাসীদের দাবি, কোনও ভাবেই জুনপুটে ডিআরডিও-র এই রকেট উৎক্ষেপণ কেন্দ্র করতে দেওয়া যাবে না। প্রাণ দেব কিন্তু জমি বা জীবন জীবিকা ছাড়বো না বলেও অঙ্গীকার করেন তাঁরা। প্রশাসন তাঁদের কথা না শুনলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

জেলাশাসক তানবীর আফজল জানিয়েছিলেন, মিসাইলের লঞ্চিং প্যাড তৈরির জন্য জুনপুটে ডিআরডিওকে রাজ্য সরকার জমি দিয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চে ডিআরডিও ওই জায়গা থেকে টেস্ট লঞ্চ হবে। অন্যদিকে, বালেশ্বর থেকেও একটি মিসাইল ছোঁড়া হবে। দু’টি মিসাইল মাঝপথে একে অপরকে কীভাবে ‘ইন্টারসেপ্ট’ বা বিচ্ছিন্ন করে সম্ভবত সেই বিষয়ে গবেষণা করবে ডিআরডিও।

জানা গিয়েছে, রাজ্যের উপকূল এলাকা থেকে প্রথম এ ধরনের মিসাইল টেস্ট লঞ্চ হচ্ছে। রাজ্যের উপকূল এলাকার নিরাপত্তা ও নজরদারি বাড়াতে কেন্দ্রীয় প্রতিরক্ষা এজেন্সিগুলি বাড়তি গুরুত্ব দিচ্ছে। সেই লক্ষ্যেই রাজ্যের উপকূলে মিসাইল টেস্ট লঞ্চ প্যাড গড়ে তোলা হচ্ছে বলে মনে করছে জেলা প্রশাসন। আর এই সবের মাঝে রবিবার দুপুরে জেলা পুলিশের পক্ষে একটি মহড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল জুনপুট এলাকায়। অভিযোগ পুলিশ এলাকাবাসী বা জন প্রতিনিধি না জানিয়ে ওই মহড়া করেছে। আর সেই মহড়াতে গুলি ও সেল ফাটানো হয়েছে বলে অভিযোগ। সেই জন্যই এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন।

Follow Us