AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Haldia Accident: ডিভাইডারে ধাক্কায় মেরে একের এক দোকানে ঢুকে গেল ট্যাঙ্কার, ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় হলদিয়ায় মৃত ১, আহত ৭

Haldia Road Accident: খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। দ্রুত আহতদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করে দিয়েছেন।

Haldia Accident: ডিভাইডারে ধাক্কায় মেরে একের এক দোকানে ঢুকে গেল ট্যাঙ্কার, ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় হলদিয়ায় মৃত ১, আহত ৭
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 15, 2026 | 10:30 AM
Share

হলদিয়া: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা হলদিয়ায়। নিয়ন্ত্রণ হারালো ভোজ্য তেল বোঝাই ট্যাঙ্কার। রাস্তা ছেড়ে পাশের একের পর এক দোকানে ঢুকে গেল গাড়ির চাকা। একজন দুজন নয়, ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছেন ৭ জন। মৃত্যুও হয়েছে একজনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়ার ভবানীপুর থানার অন্তর্গত তালপুকুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভোজ্য তেল বোঝাই ট্যাঙ্কারটি বেশ দ্রুত গতিতেই আসছিল। সেই সময়েই আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে ট্যাঙ্কারটি রাস্তার মাঝের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। এরপর আর সামলাতে না পেরে রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানে যায়। কিন্তু সেখানেও থামেনি। পরপর কয়েকটি দোকানে সজোরে ধাক্কা মারে। 

চোখের পলকে একের পর এক দোকান একেবারে দুমড়েমুচড়ে যায়। সেই সময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা, এবং দোকানের ভিতরে থাকা বেশ কিছু মানুষ গুরুতরভাবে জখম হন। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অনেকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। দ্রুত আহতদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করে দিয়েছেন। বাকি ৭ জনের চিকিৎসা চলছে ওই হাসপাতালেই। এই ঘটনায় স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই ঘাতক ট্যাঙ্কারটিকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে চালককেও। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চালককে। অন্যদিকে মৃতদের সনাক্ত করার কাজও চলছে। 

Follow Us