AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panskura: হস্টেলের বাথরুম থেকে উদ্ধার ছাত্রীর দেহ, গ্রেফতার অধ্যক্ষ

Panskura: ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে অধ্যক্ষের শাস্তির দাবিতে প্রকৃত তদন্তের দাবি তুলে ওই ছাত্রী নিবাসে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দাদের একাংশ। অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় পাঁশকুড়া থানায় এই ঘটনার সঠিক তদন্ত চেয়ে লিখিত অভিযোগ দায়ের করে ওই মৃত ছাত্রীর মা।

Panskura: হস্টেলের বাথরুম থেকে উদ্ধার ছাত্রীর দেহ, গ্রেফতার অধ্যক্ষ
হস্টেলে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 30, 2025 | 11:01 AM
Share

পূর্ব মেদিনীপুর: পাঁশকুড়া ছাত্রী মৃত্যুর ঘটনায় গ্রেফতার পাঁশকুড়া বীণাপাণি গুরুকুলের অধ্যক্ষ অমলেশ দাস। গত সোমবার উত্তর মেচগ্রামে ছাত্রীনিবাসের বাথরুমের মধ্যে এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় পাঁশকুড়ায়। ওই ছাত্রীনিবাসের অধ্যক্ষকের শাস্তি ও ছাত্রীনিবাস বন্ধের দাবি জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে অধ্যক্ষের শাস্তির দাবিতে প্রকৃত তদন্তের দাবি তুলে ওই ছাত্রী নিবাসে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দাদের একাংশ। অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় পাঁশকুড়া থানায় এই ঘটনার সঠিক তদন্ত চেয়ে লিখিত অভিযোগ দায়ের করে ওই মৃত ছাত্রীর মা। এই সেই অভিযোগের ভিত্তিতে অমলেশ দাস ওরফে তুফানকে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ।  স্বাস্থ্য পরীক্ষা করে তোলা হবে তমলুক আদালতে।

জানা গিয়েছে, ওই ছাত্রী পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুন্ডার বাসিন্দা ছিল। ওই ছাত্রী আবাসিক স্কুলেরই একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেন। পড়াশোনার পাশাপাশি নাচ ,আবৃতি সহ সব বিষয়ে পারদর্শী ছিল। খুবই মেধাবী ছাত্রী ছিল সে।

পরিবারের দাবি, গত কয়েকদিন ধরেই সহপাঠীদের সঙ্গে মনোমালিন্য হয়েছিল।পাশাপাশি হস্টেল কর্তৃপক্ষের গাফিলতিরও আছে। সোমবার সকাল নাগাদ ছাত্রী নিবাসেরই শৌচালয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পান সহপাঠীরা।

Follow Us
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
দাসপুরে স্কুলের ক্লাসরুমে তৃণমূল নেতার ডেকোরেটরের ব্যবসার সামগ্রী
দাসপুরে স্কুলের ক্লাসরুমে তৃণমূল নেতার ডেকোরেটরের ব্যবসার সামগ্রী
ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভারতীয় জনতা মজদুর সেলের
ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভারতীয় জনতা মজদুর সেলের
তারাতলায় মৃত্যুপুরী, গোডাউন বিপর্যয়ে মৃত বেড়ে ১৬
তারাতলায় মৃত্যুপুরী, গোডাউন বিপর্যয়ে মৃত বেড়ে ১৬