Purbo Medinipur: আজও পূরণ হল না প্রতিশ্রুতি, ফুঁসছেন নন্দীগ্রামের বাসিন্দারা
Purbo Medinipur: নন্দীগ্রাম হলদিয়ায় ব্রিজ হলে অতি সহজেই দিঘা থেকে মেরিন ড্রাইভ ধরে শিল্পতালুকে পৌঁছনো সম্ভব হবে। বর্তমানে হাজার হাজার মানুষ প্রতিদিন তিনটি ঘাট ধরে শিল্পতালুকে যায় নন্দীগ্রাম দুই ব্লকে তেরোপেখ্যা। নন্দীগ্রাম ১ব্লকের অন্তর্গত কেন্দেমারি ও পড়িয়াচক। না হলে হলদিয়ার সঙ্গে সড়ক পথে যোগাযোগ করতে গেলে নন্দীগ্রাম চণ্ডীপুর নন্দকুমার হয়ে হলদিয়া যেতে ৭০-৮০ কিমি পথ।

পূর্ব মেদিনীপুর: আগামী বিধানসভা নির্বাচনের হটসিট নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামেই এবারের ভোটের ইস্যু একটি সেতু! হলদিয়া নন্দীগ্রাম সেতু হয়নি। ভোটের আগে ক্ষোভ বাড়ছে মানুষের। শিল্পতালুকমুখী নিত্যদিনের ঝুঁকির যাত্রায় হাজার হাজার মানুষ। বাম জমানা থেকে প্রতি বছর প্রতিশ্রুতি মিলেছে। কিন্তু বাস্তবে আর ব্রিজ হয়নি। খেয়াতে বিপজ্জনকভাবে পারাপার হতে হচ্ছে নিত্যদিন। ছোট ডিঙ্গিতে বাচ্চা থেকে বুড়ো মোটরসাইকেল যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে।
২০২১ সালে বিধানসভা নির্বাচনে জয়ের পর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম হলদিয়া ব্রিজ নির্মাণ করা হবে। কিন্তু বাস্তবে রূপায়ণ হয়নি। নন্দীগ্রামের স্থানীয় মানুষজন বলছেন, লোকসভা ভোটের আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রত্যেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন নন্দীগ্রাম হলদিয়া ব্রিজ নির্মাণ হবে।
নন্দীগ্রাম হলদিয়ায় ব্রিজ হলে অতি সহজেই দিঘা থেকে মেরিন ড্রাইভ ধরে শিল্পতালুকে পৌঁছনো সম্ভব হবে। বর্তমানে হাজার হাজার মানুষ প্রতিদিন তিনটি ঘাট ধরে শিল্পতালুকে যায় নন্দীগ্রাম দুই ব্লকে তেরোপেখ্যা। নন্দীগ্রাম ১ব্লকের অন্তর্গত কেন্দেমারি ও পড়িয়াচক। না হলে হলদিয়ার সঙ্গে সড়ক পথে যোগাযোগ করতে গেলে নন্দীগ্রাম চণ্ডীপুর নন্দকুমার হয়ে হলদিয়া যেতে ৭০-৮০ কিমি পথ।
সেতু পার হতে হতেই এক যাত্রী বললেন, “বিপজ্জনকভাবে পারাপার হতে হচ্ছে, প্রতিশ্রুতি প্রতিবছর দেওয়া হচ্ছে কিন্তু তা পূরণ হচ্ছে না। ব্রিজ হলে তো ভালোই হয়।” নন্দীগ্রাম থেকে হলদিয়া পারাপারের বেশ কয়েকটি ঘাট রয়েছে। যেমন কেন্দ্যেমারি – হলদিয়া,তেরোপেখিয়া- মহিষাদল, বাসুলিচক – হলদিয়া। কোথাও বাঁশের পাটাতন উপর দিয়ে নৌকায় উঠতে হয়। আবার কোথাও ঘাট নেই বললেই চলে।
বিজেপি নেতার সুদীপ দাস বলেন, “অন্য রাজ্যে বিজেপি ক্ষমতাই নেই তবুও সে রাজ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন নদীর উপর ব্রিজ করছে, এই রাজ্যের সরকারের সদিচ্ছা নেই, তাই হয়নি।”
নন্দীগ্রাম ১ব্লক কোর কমিটির সদস্য ও হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস প্রেসিডেন্ট শেখ সুফিয়ান বলেন, ” নন্দীগ্রামের মানুষ যদি ছাব্বিশে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনিত প্রার্থীকে জয়ী করেন, তাহলে নন্দীগ্রাম হলদিয়া ব্রিজ মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরেই হবে। “
