AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purbo Medinipur: তাম্রলিপ্ত পৌরসভাতেও শাসক অন্দরে কোন্দল

Purbo Medinipur: রাস্তার ধারে অবৈধ দোকান বসানো নিয়েও টানাপোড়েন অব্যাহত। যদিও এই নিয়ে চেয়ারম্যান প্রকাশ্যে মুখ খুলতে চাননি। তৃণমূল নেতা দেবদূত মিদ্দা বলেন, "সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করি। মতানৈক্য থাকতেই পারে, সংগঠন পরিচালনা করতে গিয়ে এটা হতেই পারে। কে কী করছে, তাতে কান দিচ্ছি না।"

Purbo Medinipur: তাম্রলিপ্ত পৌরসভাতেও শাসক অন্দরে কোন্দল
তাম্রলিপ্ত পৌরসভায় তৃণমূলে কোন্দলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 14, 2025 | 7:18 PM
Share

পূর্ব মেদিনীপুর:  জেলা সদর তাম্রলিপ্ত পৌরসভায় শাসকের অন্দরে কোন্দল। পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুক। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিধানসভা এই তমলুক কেন্দ্র নিয়েও জেলায় চর্চা যে খুব কম, তা নয়। মাঝেমধ্যেই চর্চায় আসেন এখানকার বিধায়ক অধ্যাপক সৌমেন মহাপাত্র। আর এখানকার তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দ্বীপেন্দ্র নারায়ণ রায়কে নিয়ে খুব প্রকাশ্যে না হলেই অন্দরেই চলে টানাপোড়েন। যেমন শহরে বেশ কিছু নার্সিংহোম বা নির্মাণ হচ্ছে, তা জলাজমি বক পুকুর বুঝিয়ে। শহরে বাড়ছে টোটো চাপ পৌরসভার তুলতে চাইলেও মতপার্থক্য হচ্ছে অন্য কাউন্সিলরদের সঙ্গে।

এ ছাড়াও রাস্তার ধারে অবৈধ দোকান বসানো নিয়েও টানাপোড়েন অব্যাহত। যদিও এই নিয়ে চেয়ারম্যান প্রকাশ্যে মুখ খুলতে চাননি। তৃণমূল নেতা দেবদূত মিদ্দা বলেন, “সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করি। মতানৈক্য থাকতেই পারে, সংগঠন পরিচালনা করতে গিয়ে এটা হতেই পারে। কে কী করছে, তাতে কান দিচ্ছি না।”

কিন্তু দলের চেয়ারম্যান এর বিরুদ্ধেই মুখ খুলেছিলেন তৃণমূল নেতা দেবদূত মিদ্দা। এখনও কিন্তু চেয়ারম্যান এর কাজ নিয়ে অসন্তুষ্ট। যদিও সুযোগ বুঝে রাজ্যের বিরোধী দল বিজেপি ও সিপিআইএম তীব্র কটাক্ষ ছুড়েছে।

সিপিএমের জেলা কমিটির সদস্য পরিতোষ পট্টনায়কের  বক্তব্য , “গোষ্ঠীদ্বন্দ্ব মানে তমলুক শহরের উন্নয়ন নিয়ে দুই নেতার মধ্যে মতপার্থক্য হলে, ভাল লাগত। কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মানে তোলাবাজির দ্বন্দ্ব।”

Follow Us