AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rain in Digha: বৃষ্টি পড়তে না পড়তেই বদলে গেল দিঘার সমুদ্র, সাত সকালে কী দেখলেন পর্যটকরা

Digha Weather: আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে,  আপাতত ছুটি তাপপ্রবাহের। সোমবার দুপুরেই উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, ঝাড়খণ্ড, বাংলাদেশ, দু’দিক থেকে দক্ষিণবঙ্গের অন্দরে মেঘ ঢুকছে। একেবারে শুরুতে পশ্চিমের জেলা ও নদিয়ায় ঝড়-বৃষ্টি শুরু হয়।

Rain in Digha: বৃষ্টি পড়তে না পড়তেই বদলে গেল দিঘার সমুদ্র, সাত সকালে কী দেখলেন পর্যটকরা
দিঘায় জলোচ্ছ্বাস। ফাইল ছবি।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 07, 2024 | 1:56 PM
Share

দিঘা: অনেক স্কুলে গরমের ছুটি পড়ে গিয়েছে। ফলে গত সপ্তাহ থেকেই ভিড় বেড়েছে দিঘায়। প্রবল গরম, তাপপ্রবাহে নাজেহাল মানুষ সমুদ্রের হাওয়া উপভোগ করতে দিঘায় ভিড় বাড়াচ্ছেন। হোটেলের সব ঘরই প্রায় বুক হয়ে যাচ্ছে। আর এবার পর্যটকদের উপরি পাওনা। সোমবার সন্ধ্য়ায় আচমকা নামে বৃষ্টি, বইতে থাকে ঝোড়ো হাওয়া। স্বাভাবিকভাবেই উত্তাল হয়ে ওঠে সমুদ্র। মঙ্গলবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাই এদিন সকাল থেকে যাঁরা সমুদ্রের ধারে যাচ্ছেন, তাঁরা মনোরম দৃশ্যের সাক্ষী হচ্ছেন। সেই সঙ্গে তাপমাত্রা নেমে যাওয়ায়, আরও ভালভাবে উপভোগ করা যাচ্ছে সমুদ্র।

পূর্ব মেদিনীপুরে এদিন সকাল থেকে আকাশ মেঘে ঢেকে গিয়েছে। বইছে ঠাণ্ডা বাতাস। বৃষ্টির দেখা না মিললেও আচমকা শুরু হয়েছে জলোচ্ছ্বাস। আর তা দেখতেই উপচে পড়েছে ভিড়। জলোচ্ছ্বাস রীতিমতো সমুদ্রের জল গার্ডওয়াল টপকে চলে আসছে। আর তাতেই আত্মহারা পর্যটকরা। ওই জলের মধ্যেই স্নান সেরে আনন্দ উপভোগ করেন পর্যটকরা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগেই এই জলোচ্ছ্বাসে খুশি পর্যটকরা। সন্ধ্যায় বৃষ্টি নামলে আরও বেশি উপভোগ করা যাবে বলে মনে করছেন তাঁরা।

আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে,  আপাতত ছুটি তাপপ্রবাহের। সোমবার দুপুরেই উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, ঝাড়খণ্ড, বাংলাদেশ, দু’দিক থেকে দক্ষিণবঙ্গের অন্দরে মেঘ ঢুকছে। একেবারে শুরুতে পশ্চিমের জেলা ও নদিয়ায় ঝড়-বৃষ্টি শুরু হয়। পরে কলকাতা ও লাগোয়া জেলার আকাশেও চলে আসে জলভরা মেঘ। ঝড় ওঠে, সঙ্গে ঝেঁপে বৃষ্টি।

Follow Us
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী
সিআইডি-র যে প্রশ্নে দুম করে মেজাজ হারালেন অভিষেক
সিআইডি-র যে প্রশ্নে দুম করে মেজাজ হারালেন অভিষেক