AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC worker murder: পুকুরে ভাসছে তৃণমূল কর্মীর দেহ, সাত সকালে চাঞ্চল্য খেজুরিতে

TMC worker murder: বৃহস্পতিবার সকালে দেখা যায় রাস্তায় লেগে রয়েছে রক্তের দাগ। বাড়ি থেকে কিছুটা দূরেই পুকুরে মেলে মৃতদেহ। ব্লক তৃণমূলের সভাপতি শ্যামল কুমার মিশ্র দাবি করেন, গভীর রাতে রীতিমতো বৈঠকে বসেছিল বিজেপি নেতৃত্ব। তারপরই শম্ভুকে বাড়ি থেকে ডেকে পাঠানো হয়।

TMC worker murder: পুকুরে ভাসছে তৃণমূল কর্মীর দেহ, সাত সকালে চাঞ্চল্য খেজুরিতে
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Jan 04, 2024 | 10:50 AM
Share

খেজুরি: গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তৃণমূল কর্মী শম্ভু দাস। সকাল হতেই খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। দেখা যায় পুকুরে ভাসছে ওই শম্ভু দাসের দেহ। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীই বাড়ি থেকে ডেকে নিয়ে যায় গভীর রাতে। তারপরই এই খুনের ঘটনা ঘটে বলে অভিযোগ। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই খুন বলে দাবি ব্লক তৃণমূল নেতৃত্বের। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এদিন সকাল থেকে উত্তপ্ত খেজুরি। ওই কর্মী খেজুরি ২ নম্বর ব্লকের জনকা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভাঙনবাড়ি গ্রামের বাসিন্দা। পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন তিনি। পরিবারের তরফে জানা গিয়েছে, প্রতিদিনের মতো কাজ সেরে বাড়ি ফিরেছিলেন শম্ভু দাস। রাতে কেউ বা কারা তাঁকে ডাকলে, তিনি বাড়ি থেকে বেরিয়ে যান।

বিজেপির বুধ সভাপতি উৎপল দেবদাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি রাতে শম্ভুকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে দেখা যায় রাস্তায় লেগে রয়েছে রক্তের দাগ। বাড়ি থেকে কিছুটা দূরেই পুকুরে মেলে মৃতদেহ।

ব্লক তৃণমূলের সভাপতি শ্যামল কুমার মিশ্র দাবি করেন, গভীর রাতে রীতিমতো বৈঠকে বসেছিল বিজেপি নেতৃত্ব। তারপরই শম্ভুকে বাড়ি থেকে ডেকে পাঠানো হয়। ঘটনার পর বিজেপির বুথ সভাপতি উৎপল দেবদাসের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন