AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Water Metro: খরচা মোটে ৫ টাকা, পুজোর আগেই চালু হল ওয়াটার মেট্রো

Nandigram: পরিবেশবান্ধব এই জলযান তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। পরিবহন দফতরের নিয়ম মেনেই এর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। আজ থেকে পরিষেবা শুরু হয়েছে। পুজোর আগেই চালু হলো এই পরিষেবা আর তাতেই বেজায় খুশি যাত্রীরা। এই জলযানে চড়তে ভাড়া লাগবে পাঁচ ও ১০ টাকা।

Water Metro: খরচা মোটে ৫ টাকা, পুজোর আগেই চালু হল ওয়াটার মেট্রো
ওয়াটার মেট্রো চালুImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 28, 2026 | 2:14 PM
Share

নন্দীগ্রাম: পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh) আগেই ইঙ্গিত দিয়েছিলেন। আর তেমনটাই হল। পুজোর আগেই চালু হয়ে গেল ‘ওয়াটার মেট্রো’। আর পরিবেষেবা পেয়ে খুশি যাত্রীরা। তবে শুধু পুজো নয়, উপভোটের আগেও এই ওয়াটার মেট্রো পরিষেবা চালু হওয়াও ভোট রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ।

হলদি নদীর বুকেই ভেসে বেড়াবে এই আধুনিক ‘ওয়াটার মেট্রো’। সোমবার সকালে হলদিয়ার টাউনশিপ থেকে যাত্রা শুরু হয়। গন্তব্য হল নন্দীগ্রামের কেন্দ্যামারি ফেরিঘাট। এর আগে সফলভাবেই শেষ হয়েছিল প্রথম মহড়া। ‘ইংল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার’ সৌজন্যে এসেছে ‘এমভি কনকলতা বড়ুয়া’ নামাঙ্কিত এই জলযান। ৫০ আসনের বাতানুকূল এই ‘ওয়াটার মেট্রোটি’ সম্পূর্ণ ব্যাটারিচালিত।

পরিবেশবান্ধব এই জলযান তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। পরিবহন দফতরের নিয়ম মেনেই এর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। আজ থেকে পরিষেবা শুরু হয়েছে। পুজোর আগেই চালু হলো এই পরিষেবা আর তাতেই বেজায় খুশি যাত্রীরা। এই জলযানে চড়তে ভাড়া লাগবে পাঁচ ও ১০ টাকা। ভোর ৪টে থেকে রাত্রি ১১টা পর্যন্ত চলাচল করবে এটি।

এক যাত্রী বলেন, “প্রথমবার যাতায়াত করছি। খেজুরিতে নদী পেরিয়ে যেতে হত। খুব সমস্য়ায় পড়তে হয়। এটা থাকলে আমরা যখন খুশি যাতায়াত করে আসতে পারব।” আরও এক যাত্রি বলেন, “বিজেপি সরকার ভারতের শ্রেষ্ঠ জাতীয় দল। চার মাসে সরকার এসেই রাজ্যের কোণায়-কোণায় নতুন শিল্প তৈরি হয়েছে। পরিবহণ ব্যবস্থারও উন্নতি হয়েছে।”

Follow Us