AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HS: মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ, HS-এর আগে সেই ছাত্রই ‘হাওয়া’

HS student missing: ওই পরিক্ষার্থীর নাম সম্পদ টুডু। তাঁর বাড়ি বান্দোয়ান থানার কেঁন্দা পাড়া গ্রামে। প্রায় এক বছর ধরে পুরুলিয়া শহরের ৭ নম্বর ওয়ার্ডের রামবাঁধ পাড়ায় একটি ভাড়া বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন এই ছাত্র।

HS: মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ, HS-এর আগে সেই ছাত্রই 'হাওয়া'
ছাত্র উধাওImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 02, 2025 | 7:40 PM
Share

পুরুলিয়া: সোমবার থেকে শুরু উচ্চ-মাধ্যমিক। তার আগে পরিবারে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। পরীক্ষার কয়েকদিন আগে থেকে নিখোঁজ এক পরীক্ষার্থী। থানায় অভিযোগ দায়ের পরিবারের।

ওই পরিক্ষার্থীর নাম সম্পদ টুডু। তাঁর বাড়ি বান্দোয়ান থানার কেঁন্দা পাড়া গ্রামে। প্রায় এক বছর ধরে পুরুলিয়া শহরের ৭ নম্বর ওয়ার্ডের রামবাঁধ পাড়ায় একটি ভাড়া বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন এই ছাত্র। তাঁদের আসল বাড়ি কেন্দা পাড়ায়।

জানা গিয়েছে, সম্পদ মাধ্যমিকে ৬২০ নম্বর পেয়ে প্রথম বিভাগে পাশ করে। তারপর বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছিল সে। পরিবার সূত্রে খবর, গত ২৪ তারিখ মা আরতি টুডু নিজের বাড়িতে যান। বুধবার ছাত্রটিও নিজের বাড়ি কেন্দা পাড়ায় যায়। বৃহস্পতিবার সেখান থেকে ফিরেও আসে ভাড়া বাড়িতে। কিন্তু খানিক পর থেক আর তাকে আর পাওয়া যায়নি। ফোন করলে দেখা যায় বাড়িতেই ফোনটি রয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার খোজ পায়নি পরিবার। আজ পুরুলিয়া সদর থানায় আদিবাসী সংগঠনের লোকজন নিয়ে নিখোঁজ হওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন।

এ প্রসঙ্গে ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদর তোলা রাজেশ্বর টুডু বলেন, “এটা দুঃখজনক ঘটনা। সম্পদ খুবই মেধাবী ছাত্র। শুক্রবার বিকেল থেকে ওর খোঁজ মিলছে না। ও আর ও মা ভাড়া বাড়িতে থাকত। ও যাতে সুষ্ঠভাবে ফিরে আসে সেইটাই চাইব।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?