AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baruipur Case: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই বারুইপুরে অ্যাকশন মোডে পুলিশ, লাফিয়ে বাড়ছে গ্রেফতারির সংখ্যা

Baruipur latest news: মঙ্গলবারই বারুইপুর এলাকায় ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। জানা গিয়েছে, ভাঙচুরের ঘটনায় ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে। প্রথমে পুলিশি অভিযানে গ্রেফতার হন ১৮ জন। বুধবার রাতভর এসটিএফ, SOG, জেলা পুলিশের অভিযানে নতুন করে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোন কোন ঘটনায় গ্রেফতার করা হয়েছে, জেনে নিন

Baruipur Case: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই বারুইপুরে অ্যাকশন মোডে পুলিশ, লাফিয়ে বাড়ছে গ্রেফতারির সংখ্যা
প্রতীকী ছবিImage Credit: Pexel
| Edited By: | Updated on: Jul 09, 2026 | 1:21 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) হুঁশিয়ারির পর বারুইপুরে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। বুধবার রাতভর তল্লাশি অভিযান চালায় পুলিশ। তারপরই আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে গণপিটুনি, পুলিশের উপর হামলা ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ উঠেছে। গত দুই দিনে এখনও পর্যন্ত গ্রেফতারির (Baruipur Case Arrest)  সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি

১১ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুন কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর। পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। একইসঙ্গে সরকারি সম্পত্তি ভাঙার অভিযোগ ওঠে। পুলিশের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। পাশাপাশি গণপিটুনিতে মৃত্যু হয় এক ব্যক্তির। দিন কয়েক আগেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, গণপিটুনিতে যাঁর মৃত্যু হয়েছে, তিনি ইনোসেন্ট। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দেন, যারা এলাকায় অশান্তি তৈরি করার চেষ্টা করেছে, তাদের কাউকে রেয়াত করা হবে না। শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই অ্যাকশন মোডে পুলিশ।

পুলিশের ধরপাকড়

মঙ্গলবারই বারুইপুর এলাকায় ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। জানা গিয়েছে, ভাঙচুরের ঘটনায় ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে। প্রথমে পুলিশি অভিযানে গ্রেফতার হন ১৮ জন। বুধবার রাতভর এসটিএফ, SOG, জেলা পুলিশের অভিযানে নতুন করে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩০ জনের। ঘটনাস্থলে পুলিশের আউটপোস্ট বসছে। তাতে সিসিটিভি কভারেজও থাকছে।

প্রসঙ্গত, নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। মঙ্গলবার রাতে ঘটনার পুননির্মাণের জন্য ওই অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল পুলিশ। সেইসময় অভিযুক্ত কর্তব্যরত এক পুলিশ কর্মীর পকেট থেকে বন্দুক বার করে পালানোর চেষ্টা করে। এমনই দাবি করা হয়েছে পুলিশের তরফে। পুলিশ বাধা দিলে এক রাউন্ড গুলিও চালায় সে। তারপর আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই মৃত্যু হয় অভিযুক্তের। ওই এনকাউন্টারের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন