AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gosaba: গোসাবায় তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল! গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ শাসকদল

Gosaba: তৃণমূল কর্মী বাকিবুল মোল্লার দাবি, তাঁরা বিধায়ক সুব্রত মণ্ডলের অনুগামী। সেরকমই পরিচিতি রয়েছে তাঁদের। সে কারণেই তাঁদের উপর এই আক্রমণ। তবে অভিযোগ অস্বীকার করছেন রাধানগর-তারানগর অঞ্চল তৃণমূল সভাপতি তপন মণ্ডল।

Gosaba: গোসাবায় তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল! গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ শাসকদল
শোরগোল জেলার রাজনৈতিক মহলেImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 10, 2025 | 5:47 PM
Share

গোসাবা: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। গোসাবায় তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত রাধানগরে। চাপানউতোর শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। আহত ৬ জন। রাধানগরের তৃণমূল কর্মী বাকিবুল মোল্লার দাদা বিবুল মোল্লা-সহ ছয় তৃণমূল সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে রাধানগর-তারানগর অঞ্চল তৃণমূলের সভাপতি তপন মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তপন।  

অন্যদিকে তৃণমূল কর্মী বাকিবুল মোল্লার দাবি, তাঁরা বিধায়ক সুব্রত মণ্ডলের অনুগামী। সেরকমই পরিচিতি রয়েছে তাঁদের। সে কারণেই তাঁদের উপর এই আক্রমণ। তবে অভিযোগ অস্বীকার করে রাধানগর-তারানগর অঞ্চল তৃণমূল সভাপতি তপন মণ্ডল এ ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলতে মানতে নারাজ। তিনি যদিও টেনে আনছেন অতীতের প্রসঙ্গ। তাঁর দাবি, যে ব্যক্তি অভিযোগ করছেন তাঁদেরই আত্মীয়রা এক তৃণমূল কর্মীকে খুন করেছিল কয়েক বছর আগে। সেই মামলা তুলতে ভয় দেখানোর জন্য গ্রামবাসীদের উপর জোরাজুরিও করে। ঝামেলাও হয়।  

তপন মণ্ডল বলছেন, “২০২৩ সালের নভেম্বর মাসে মুছাকলি মোল্লা নামে আমাদের এক তৃণমূল কর্মীকে খুন করেছিল অভিযোগকারীর আত্মীয়রা। ওই ঘটনা বর্তমানে বিচারাধীন। সেই মামলা তুলতে ভয় দেখানোর জন্য গ্রামের মানুষজনের সঙ্গে ঝামেলা হয়। এখানে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।” 

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা