AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baruipur: মধ্যরাত পর্যন্ত ভূতের খেলায় মত্ত থাকত, সকালে ছেলেকে দেখে গায়ের লোম খাঁড়া হয়ে গেল আইনজীবীর পরিবারের

Baruipur: পরিবার সূত্রে জানা গিয়েছে, সাঘ্নিকের বাবা বিদ্যুৎ নস্কর বারুইপুর মহকুমা আদালতের আইনজীবী। মা মামনি নস্কর স্কুল শিক্ষিকা। সাঘ্নিকের বাবা-মা জানাচ্ছেন,  ছেলে সব সময় মোবাইল ও কম্পিউটারে ভূতের গেমে আসক্ত থাকত। সবসময়ই ভূতের গেম খেলত।

Baruipur: মধ্যরাত পর্যন্ত ভূতের খেলায় মত্ত থাকত, সকালে ছেলেকে দেখে গায়ের লোম খাঁড়া হয়ে গেল আইনজীবীর পরিবারের
আত্মঘাতী ছাত্রImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 17, 2024 | 5:23 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা:  কম্পিউটারে ভূতের গেমের আসক্তি। প্রতি রাতেই দীর্ঘক্ষণ গেম খেলতে নবম শ্রেণির ছাত্র। অনেক বলেও, বকাবকি করেও শুধরাতে পারেননি ছেলেকে।  সকালে ছেলের ভয়ঙ্কর পরিণতি দেখলেন পরিবারের সদস্যরা। বারুইপুরে ইংরেজি মাধ্যমের নবম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার বাড়ি থেকে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সাঘ্নিক নস্কর (১৫)। সোমবার সকালে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। সোমবার ঘটনাটি ঘটেছে বারুইপুরের শহরের ৫ নম্বর ওয়ার্ডের দত্ত পাড়ায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সাঘ্নিকের বাবা বিদ্যুৎ নস্কর বারুইপুর মহকুমা আদালতের আইনজীবী। মা মামনি নস্কর স্কুল শিক্ষিকা। সাঘ্নিকের বাবা-মা জানাচ্ছেন,  ছেলে সব সময় মোবাইল ও কম্পিউটারে ভূতের গেমে আসক্ত থাকত। সবসময়ই ভূতের গেম খেলত।

বাবা বলছেন, “মোবাইল কেড়েও নিয়েছিলাম। তারপরেও খেলা দেখা বন্ধ করতে পারিনি।” রবিবার রাতেও এই নিয়ে এক দফা অশান্তি হয়। রাতে খাওয়া সেরে ঘরে ঢুকে যায় সাঘ্নিক। সোমবার বাজার থেকে বাড়ি ফিরে তাঁর বাবা দেখেন, ছেলের ঘরের দরজা  তখনও বন্ধ। ডাকাডাকি করেও না পাওয়ায় দরজা ভেঙে ছেলের ঝুলন্ত দেহ দেখ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

পরিবারের দাবি, আত্মঘাতী হয়েছে সাঘ্নিক। ওই ছাত্রটির মৃতদেহ বারুইপুর থানার পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। সেই সঙ্গে মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো