Basanti: ওঝাগিরি তালপাতার ঘর থেকে কোটিপতি তৃণমূল নেতা, আজ এভাবে ভূত তাড়ালেন জনতা
Egg Therapy: এক কামরার ঘরের পাশে উঠতে থাকে বাড়ি। বাড়তে থাকে প্রতিপত্তি। আর তারপর একেবারে চোখ ধাঁধানো জীবনযাত্রা। আজ, বাসন্তী ব্লকের মসজিদ বাটি গ্রাম পঞ্চায়েতের সেই প্রধান গৌর সর্দার খেলেন ডিম! তাঁকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। গলার গামছা বেঁধে ছোড়া হয় ডিম।

দক্ষিণ ২৪ পরগনা: একটা সময়ে জ্যোতিষচর্চা করতেন, তারপর মাঝে তন্ত্রসাধনা। তারপর শুরু হয় ওঝাগিরি। সে সময়ে এক কামরা ঘরে কোনওভাবে কাটাতেন তিনি। সংসারের চাল-নুন কেনার গার্হস্থ্য অনুশাসনেই সবটা শেষ হত! কিন্তু তারপর হঠাৎ বদলাতে থাকে পরিস্থিতি। এক কামরার ঘরের পাশে উঠতে থাকে বাড়ি। বাড়তে থাকে প্রতিপত্তি। আর তারপর একেবারে চোখ ধাঁধানো জীবনযাত্রা। আজ, বাসন্তী ব্লকের মসজিদ বাটি গ্রাম পঞ্চায়েতের সেই প্রধান গৌর সর্দার খেলেন ডিম! তাঁকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। গলার গামছা বেঁধে ছোড়া হয় ডিম।
শুক্রবার সকালে গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌর সর্দার যখন পঞ্চায়েত অফিসে যান, তখন গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধান গৌরের পথ আটকে দাঁড়ান। কাঁদা গোবর এবং ডিম ছুড়তে থাকেন। গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচনের সময় গ্রামবাসীদের উপর অনেক অত্যাচার চালিয়েছেন গৌর।
রাজ্যে পালাবদলের পর এই গৌর সর্দারকে এলাকায় দেখা যেত না। আর আজ যখন পঞ্চায়েত অফিসে আসে উত্তেজিত জনতা গৌর সর্দারকে ঘিরে ধরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বাসন্তী থানা পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে গৌর সর্দারকে উদ্ধার করে পুলিশ।
এক বিক্ষোভকারী বলেন, “তালপাতার ঘরে থাকত। এখন প্রাসাদে থাকে। ওঝাগিরি করত, বুজরুকি করত সব, তারপর তৃণমূলের প্রধান হল। দুর্নীতির কোনও শেষ নেই।”
