AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Body Recovered: ওটা কী? কুলপির নদীতে চোখ যেতেই শিউরে উঠল গোটা এলাকা

Body Recovered: খবর পাওয়ার কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে যায় পুলিশ। কিছু সময়ের মধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তাঁর পরিচয় জানারও চেষ্টা চলছে। একইসঙ্গে জিজ্ঞাসাবাদ চলছে এলাকাতেও।

Body Recovered: ওটা কী? কুলপির নদীতে চোখ যেতেই শিউরে উঠল গোটা এলাকা
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 20, 2024 | 4:21 PM
Share

কুলপি: ওটা কী? নদীতে চোখ যেতেই শিউরে উঠল স্থানীয় বাসিন্দারা। কাছে যেতেই দেখা গেল লাশ। যুবক। কিন্তু, দেখে চিনতে পারলেন না কেউই। এদিন দুপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি থানার রাঙাফলা গ্রামের কাছে হুগলি নদীর তীরে দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে গোটা গ্রামে চাউর হয়ে যায় খবর। রীতিমতো শোরগোলও পড়ে যায়। খবর যায় পুলিশে। 

খবর পাওয়ার কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে যায় পুলিশ। কিছু সময়ের মধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তাঁর পরিচয় জানারও চেষ্টা চলছে। একইসঙ্গে জিজ্ঞাসাবাদ চলছে এলাকাতেও। সূত্রের খবর, গত সোমবার বিকালে ডায়মন্ড-হারবারের কাছে লঞ্চ থেকে হুগলি নদীতে ঝাঁপ দিয়েছিল এক যুবক। তবে তাঁরও কোনও নাম পরিচয় জানা যায়নি। ফলে এদিন ভেসে আসা দেহ সেই যুবকেরই কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। 

ঘটনা প্রসঙ্গে এলাকার এক বাসিন্দা বলেন, “এদিন সকালেই ওই ব্যক্তির দেহ নদীতে ভাসতে দেখা যায়। এলাকারই কিছু লোকজন দেখেছিল। তবে ওই ব্যক্তিকে চেনা যায়নি। খবর দেওয়া হয়েছিল কুলপি থানায়। পুলিশ এসে ইতিমধ্যেই ওই লাশ উদ্ধার করে নিয়ে যায়। কে করে ওই যুবকের মৃত্যু হয়েছে তা নিয়ে আমরা কিছুই জানি না। এখন গোটা বিষয় তদন্ত করে দেখুক পুলিশ।”  

Follow Us