AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diamond Harbour: ডায়মন্ড হারবারে রেললাইন থেকে উদ্ধার যুগলের ক্ষতবিক্ষত দেহ, খুন নাকি আত্মহত্যা?

Diamond Harbour: এখানে পরিবারের কী ভূমিকা রয়েছে তা খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার জিআরপি। কথা বলা হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। এদিনই ময়নাতদন্ত হতে চলেছে বলে জানা যাচ্ছে।

Diamond Harbour: ডায়মন্ড হারবারে রেললাইন থেকে উদ্ধার যুগলের ক্ষতবিক্ষত দেহ, খুন নাকি আত্মহত্যা?
শোকের ছায়া এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 13, 2024 | 2:41 PM
Share

ডায়মন্ড হারবার: রেললাইনের ধার থেকে উদ্ধার যুগলের ক্ষতবিক্ষত দেহ। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা। চাঞ্চল্যকর ঘটনা ডায়মন্ড হারবার লাইনে। ডায়মন্ড হারবার লাইনের নেতড়া রেলব্রিজের কাছে বৃহস্পতিবার রাতে দেহ দু’টি উদ্ধার করে জিআরপি। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সাবির মোল্লা (২৬) ও মরিয়ম খাতুন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

পুলিশ এও জানাচ্ছেন দু’জনেরই বাড়ি উস্তি থানার দেউলার নাজরা এলাকায়। বেশ কিছুদিন আগে থেকেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, সম্পর্কে টানাপোড়েনের কারণেই আত্মহত্যা করেছেন দু’জনে। এখানে পরিবারের কী ভূমিকা রয়েছে তা খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার জিআরপি।

কথা বলা হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। এদিনই ময়নাতদন্ত হতে চলেছে বলে জানা যাচ্ছে। যুগলের দেহ ইতিমধ্যেই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?