AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Canning Death : ভোটার তালিকা থেকে নাম ‘বাদ’, আতঙ্কে ‘মৃত্যু’ বৃদ্ধার

West Bengal Voter List controversy Elderly woman death : তালদি এলাকারই বাসিন্দা আমত্রি মাইতি। স্থানীয় সূত্রে খবর, আমত্রি জানতে পারেন, ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ গিয়েছে। ডিলিটের তালিকায় রয়েছে তাঁর নাম। পরিবারের অভিযোগ, এরপর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিচয়পত্র হারানো বা নাগরিকত্ব হারানোর আশঙ্কায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

Canning Death : ভোটার তালিকা থেকে নাম 'বাদ', আতঙ্কে 'মৃত্যু' বৃদ্ধার
ক্যানিংয়ে মৃত্যু বৃদ্ধারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 02, 2026 | 6:03 PM
Share

দেবব্রত মণ্ডল, ক্যানিং: ভোটার তালিকা থেকে নাম বাদ ইস্যুতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ-বিদ্রোহ চলছে। এমনকী, নাম বাদ পড়ার আতঙ্কে মৃত্যু অভিযোগও উঠেছে। এবার আরও এক বৃদ্ধার মৃত্যুর খবর সামনে এল। পরিবারের অভিযোগ, এসআইআরের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় আতঙ্কে ছিলেন বৃদ্ধা। তারপরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আচমকাই মৃত্যু হয় তাঁর। মৃতের নাম আমত্রি মাইতি। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভার তালদি এলাকায় ঘটনাটি ঘটেছে।

তালদি এলাকারই বাসিন্দা আমত্রি মাইতি। স্থানীয় সূত্রে খবর, আমত্রি জানতে পারেন, ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ গিয়েছে। ডিলিটের তালিকায় রয়েছে তাঁর নাম। পরিবারের অভিযোগ, এরপর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিচয়পত্র হারানো বা নাগরিকত্ব হারানোর আশঙ্কায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গতকাল রাতেও এই বিষয়টি নিয়ে মানসিক অস্থিরতার মধ্যে ছিলেন। প্রচুর কান্নাকাটি করেছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। এরপরই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, নাম বাদ পড়ার দুশ্চিন্তা থেকেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ রাম দাস বলেন, “বিজেপি ও কমিশন যৌথভাবে এসআইআর নিয়ে মানুষকে হয়রানি করেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর-এ মৃত্যু মিছিল দেখা গিয়েছে। আজ আমার ক্যানিং পশ্চিমের এক মানুষের এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে। নাম ডিলিট হওয়ার সঙ্গে ভয়ে, কষ্টে স্ট্রোক হয়ে মারা গিয়েছেন। পরিবারের প্রতি সমবেদনা রইল। আমরা ধিক্কার জানাই। বাংলার মানুষ এর বিচার করবে আগামীদিনে।” যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তবে, পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে বিজেপির জেলা নেতৃত্বের তরফে।

Follow Us
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ