AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kultali: জয়নগরে নাবালিকাকে ধর্ষণ-খুনে কোন কোন ধারায় ফাঁসির সাজা?

Kultali: মৃত নাবালিকার পরিবারের হয়ে এদিন সওয়াল করেন আইনজীবী সুব্রত সরকার। তিনি জানান, তিনটি ধারায় মৃত্যুদণ্ড ছাড়াও আরও একাধিক ধারায় সাজা ঘোষণা করেছেন বিচারক। মৃত নাবালিকার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Kultali: জয়নগরে নাবালিকাকে ধর্ষণ-খুনে কোন কোন ধারায় ফাঁসির সাজা?
কী বললেন আইনজীবী?
| Edited By: | Updated on: Dec 06, 2024 | 5:10 PM
Share

বারুইপুর: জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের দায়ের দোষীসাব্যস্ত মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা দিয়েছে বারুইপুর পকসো আদালত। ঘটনার ৬১ দিনের মাথায় সাজা ঘোষণা করলেন বিচারক। তিনটি ধারায় মুস্তাকিনকে ফাঁসির সাজা দেওয়া হল। বাকি একটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল পকসো আদালত।

শুক্রবার আদালত সাজা ঘোষণার পর আইনজীবী সুব্রত সর্দার বলেন, তিনটি ধারায় দোষীসাব্যস্ত মুস্তাকিনকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। প্রথমত, পকসো ধারায় নাবালিকাকে ধর্ষণ ও খুনে জন্য। ৬ পকসো আইনে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। দ্বিতীয়ত, নাবালিকাকে খুনের দায়ে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারা, যা ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা ছিল। তৃতীয়ত, ১২ বছরের নিচে নাবালিকাকে ধর্ষণ ও খুনের দায়ে ৬৬ ধারায়।

মৃত নাবালিকার পরিবারের হয়ে এদিন সওয়াল করেন আইনজীবী সুব্রত সর্দার। তিনি জানান, তিনটি ধারায় মৃত্যুদণ্ড ছাড়াও আরও একাধিক ধারায় সাজা ঘোষণা করেছেন বিচারক সুব্রত চট্টোপাধ্যায়। মৃত নাবালিকার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

রাজ্য সরকারের কৌসুলি জানান, “রাজ্য সরকারের তরফে বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে সওয়াল করি। আদালত তা মেনে নিয়েছে। তিনটি ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর অপহরণের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। এবং প্রমাণ লোপাটের জন্য ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রাতে চতুর্থ শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার হয়। রাতেই গ্রেফতার করা হয় মুস্তাকিনকে। ঘটনার ৬১ দিনের মাথায় দোষীসাব্যস্তকে মুস্তাকিনকে মৃত্যুদণ্ড দিল পকসো আদালত।

Follow Us
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?
আজ ৪ জেলায় ৪ জনসভা প্রধানমন্ত্রীর
আজ ৪ জেলায় ৪ জনসভা প্রধানমন্ত্রীর