AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Purity Test: অক্ষয় তৃতীয়ায় সোনা কিনবেন? এই তিনটি জিনিস দেখে বুঝে নিন গহনা খাঁটি কি না

Akshaya Tritiya gold buying tips: বেশিরভাগ গহনার দোকানেই এক্সআরএফ (XRF) মেশিন থাকে, যা কোনও রকম ক্ষতি ছাড়াই সোনার বিশুদ্ধতা যাচাই করতে ব্যবহার করা যায়। বিল তৈরি হওয়ার আগে আপনার সশরীরে এই পরীক্ষাটি করিয়ে নেওয়ার অধিকার আছে। এতে মাত্র ৩০ সেকেন্ড সময় লাগে।

Gold Purity Test: অক্ষয় তৃতীয়ায় সোনা কিনবেন? এই তিনটি জিনিস দেখে বুঝে নিন গহনা খাঁটি কি না
প্রতীকী চিত্র।Image Credit: Gemini AI
| Updated on: Apr 19, 2026 | 4:13 PM
Share

নয়া দিল্লি: আজ অক্ষয় তৃতীয়া। এই দিনটিকে অত্যন্ত শুভ দিন হিসাবে গণ্য করা হয়। এই দিনে অনেকেই সোনা-রুপোর গহনা কেনেন। তবে বর্তমানে যেহেতু সোনার দাম অনেক বেশি, তাই নকল বা কম বিশুদ্ধতার সোনা বিক্রির বিভিন্ন ঘটনাও সামনে এসেছে। তাই সোনার গহনা (Gold Jewellery) কেনার আগে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। আজ, অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার আগে এই বিশুদ্ধতাগুলি যাচাই করে নিন-

সোনা কেনার সময় প্রথমেই তিনটি জিনিস দেখে নিন। প্রথম, বিআইএস (BIS) ত্রিভুজাকার লোগো, যা নির্দেশ করে যে গহনাটি আসল। দ্বিতীয়, ক্যারেট এবং বিশুদ্ধতার নম্বর। সোনার গহনার গায়ে খোদাই করা থাকে ছোট ছোট হরফে কিছু অক্ষর যেমন 22K916, যার অর্থ হল ২২ ক্যারেটের ৯১.৬ শতাংশ খাঁটি সোনা দিয়ে তৈরি করা হয়েছে এই গহনা। 18K750 লেখা থাকলে, তার অর্থ হল ৭৫ শতাংশ খাঁটি সোনা। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এইচইউআইডি (HUID) নম্বর, যা একটি ছয়-সংখ্যার ইউনিক কোড। এটি সবথেকে বিশ্বাসযোগ্য শনাক্তকরণ হিসাবে বিবেচনা করা হয়।

মোবাইলে কীভাবে আসল-নকল সোনা শনাক্ত করবেন?

আপনি সরকারি BIS Care অ্যাপের মাধ্যমে সোনার বিশুদ্ধতা যাচাই করতে পারেন। ওই অ্যাপের মধ্যে ‘Verify HUID’ অপশনে কোডটি দিলে জুয়েলারের নাম, হলমার্কিং কেন্দ্র, তারিখ এবং বিশুদ্ধতা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া যায়। যদি এই তথ্যের সঙ্গে জুয়েলারের তথ্যের কোনও অমিল থাকে, তাহলে অবিলম্বে সতর্ক হন।

বেশিরভাগ গহনার দোকানেই এক্সআরএফ (XRF) মেশিন থাকে, যা কোনও রকম ক্ষতি ছাড়াই সোনার বিশুদ্ধতা যাচাই করতে ব্যবহার করা যায়। বিল তৈরি হওয়ার আগে আপনার সশরীরে এই পরীক্ষাটি করিয়ে নেওয়ার অধিকার আছে। এতে মাত্র ৩০ সেকেন্ড সময় লাগে।

চুম্বক দিয়ে পরীক্ষা-

খাঁটি সোনা কখনওই চুম্বকের আটকায় না। যদি আপনার গয়না চুম্বকে আটকে যায়, তবে তাতে অনেক বেশি ভেজাল থাকতে পারে।

Follow Us
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?
আজ ৪ জেলায় ৪ জনসভা প্রধানমন্ত্রীর
আজ ৪ জেলায় ৪ জনসভা প্রধানমন্ত্রীর