AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Divyanka Tripathi: সংসারে এল করণ-অর্জুন, যমজ সন্তানের মা হলেন দিব্যাঙ্কা ত্রিপাঠী

Divyanka Tripathi twin babies: ২০১৬ সালে ভালোবেসে সাত পাকে বাঁধা পড়েছিলেন দিব্যাঙ্কা ও বিবেক। বিয়ের পর থেকেই অবধারিতভাবে বারবার তাঁদের দিকে ধেয়ে এসেছে মাতৃত্ব বা সন্তান নেওয়ার প্রশ্ন। তবে গত সাত মাস ধরে লাইমলাইট থেকে প্রায় গায়েবই ছিলেন অভিনেত্রী।

Divyanka Tripathi: সংসারে এল করণ-অর্জুন, যমজ সন্তানের মা হলেন  দিব্যাঙ্কা ত্রিপাঠী
| Updated on: May 26, 2026 | 3:41 PM
Share

ছোটপর্দার জনপ্রিয়তম জুটি দিব্যাঙ্কা ত্রিপাঠী এবং বিবেক দহিয়ার জীবনে এক রূপকথার মুহূর্ত। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফুটফুটে যমজ পুত্রসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। ২৬ মে, মঙ্গলবার তাঁদের ঘর আলো করে এসেছে এই দুই নতুন অতিথি। গত কয়েক মাস ধরে এই সুখবরের অপেক্ষাতেই ছিলেন অনুরাগীরা, অবশেষে মিলল সেই কাঙ্ক্ষিত জীবনের নতুন আপডেট।

২০১৬ সালে ভালোবেসে সাত পাকে বাঁধা পড়েছিলেন দিব্যাঙ্কা ও বিবেক। বিয়ের পর থেকেই অবধারিতভাবে বারবার তাঁদের দিকে ধেয়ে এসেছে মাতৃত্ব বা সন্তান নেওয়ার প্রশ্ন। তবে গত সাত মাস ধরে লাইমলাইট থেকে প্রায় গায়েবই ছিলেন অভিনেত্রী। কোনও অনুষ্ঠান বা পার্টিতে তাঁকে দেখা না মেলায় বলিপাড়ার অন্দরে কানাঘুষো শুরু হয়েছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে গত মার্চ মাসে নিজেদের জীবনের এই বিশেষ খবরটি ভাগ করে নেন তারকা দম্পতি।

মা হওয়ার এই তীব্র ইচ্ছার কথা এর আগে বহু সাক্ষাৎকারে নিজেই অকপটে জানিয়েছিলেন দিব্যাঙ্কা। এবার একসঙ্গে দুই রাজপুত্রের মা হয়ে যেন আকাশের চাঁদ হাতে পেলেন তিনি। দুই ছেলের আগমনে আবেগ ধরে রাখতে পারেননি নতুন বাবা বিবেক দহিয়াও। বলিউডের আইকনিক সিনেমা ‘করণ অর্জুন’-এর রাখির সেই কালজয়ী সংলাপের রেশ টেনে সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘আমার কর্ণ ও অর্জুন এসে গিয়েছে! আমাদের ঘরে দুই ছেলে এসেছে। ওদের এই ছোট ছোট পায়ে হেঁটে আসায় আমাদের জীবনটা খুশিতে উপচে পড়ছে। দিব্যাঙ্কা এবং আমি অভিভাবক হিসেবে জীবনের এক একদম নতুন ইনিংস শুরু করলাম। আপনাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ আমাদের সঙ্গে থাকুক।’’

পর্দায় রাখি যেভাবে নিজের দুই ছেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন, বাস্তব জীবনে দিব্যাঙ্কাও যেন ঠিক তেমনই এক দীর্ঘ জার্নি পেরিয়ে আজ মাতৃত্বের স্বাদ পেলেন। বিবেকের এই আবেগঘন পোস্টের পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তাঁরা। টেলিভিশনের নামী দম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে ভিড় জমিয়েছেন অনুরাগী থেকে শুরু করে গ্ল্যামার দুনিয়ার সতীর্থরা।

Follow Us