AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump: ‘আমেরিকাকে ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে না, কিন্তু…’, এবার বড় দাবি ট্রাম্পের

Donald Trump on Uranium: ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই তিনি স্পষ্ট করে দেন মজুত থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করে দিতে হবে। আমেরিকার কাছে হস্তান্তর করেও ইউরেনিয়াম ধ্বংস করা যেতে পারে। কিংবা অন্য কোনও উপায়ে বা অন্য জায়গাতেও ধ্বংস করা যেতে পারে।

Donald Trump: 'আমেরিকাকে ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে না, কিন্তু...', এবার বড় দাবি ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্পImage Credit: Tv9 Bangla
| Updated on: May 26, 2026 | 3:30 PM
Share

ওয়াশিংটন: আমেরিকা-ইরানের (US-Iran) মধ্যে শান্তি চুক্তি নিয়ে জটিলতা আরও বাড়ছে। চুক্তি আদৌ হবে কি না তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে, এই চুক্তির শর্তগুলির মধ্যে অন্যতম প্রধান হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ (Uranium)। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দিন কয়েক আগেই ট্রাম্প দাবি করেছিলেন তেহরান মজুত ইউরেনিয়াম হস্তান্তর করতে নীতিগতভাবে সম্মত হয়েছে। এবার এই ইউরেনিয়াম সংক্রান্ত বিষয়ে আরও একবার বড় আপডেট দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

কী দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প?

ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই তিনি স্পষ্ট করে দেন মজুত থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করে দিতে হবে। আমেরিকার কাছে হস্তান্তর করেও ইউরেনিয়াম ধ্বংস করা যেতে পারে। কিংবা অন্য কোনও উপায়ে বা অন্য জায়গাতেও ধ্বংস করা যেতে পারে। কিন্তু ধ্বংস করতেই হবে। লেখেন,”সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে, যাতে তা ধ্বংস করা যায়। অথবা, ইরানের সঙ্গে সমন্বয় রেখে যৌথভাবে কোনও সংস্থার তত্ত্বাবধানে ঘটনাস্থলে কিংবা অন্য কোনও জায়গায় ধ্বংস করা যেতে পারে।”

তবে, ইউরেনিয়াম আদৌ ইরান হস্তান্তর করবে কি না সেই বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি। সবটাই ট্রাম্পের দাবি। তবে, মার্কিন আধিকারিকরা এও জানিয়েছেন, ইউরেনিয়াম নিষ্কাশনের সুনির্দিষ্ট প্রক্রিয়া নিয়ে এখনও আলোচনা বাকি। বৃহত্তর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার পর পারমাণবিক আলোচনার পরবর্তী পর্বে ইরান কীভাবে এই উপাদানটি হস্তান্তর করবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, ফের ইরানে হামলা করেছে আমেরিকা? দক্ষিণ ইরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের (IRGC) জাহাজ ও একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। তাঁদের দাবি,মূলত ‘সেলফ-ডিফেন্স’ বা আত্মরক্ষার উদ্দেশ্যেই অভিযান চালানো হয়েছে। হরমুজ প্রণালীর কাছে IRGC-র কয়েকটি জাহাজ মাইন পেতে রাখছিল বলে অভিযোগ।

Follow Us