AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Accident: সাইকেলের চাকা তখনও ঘুরছে, ১৬ চাকা লরির ধাক্কায় ছিটকে পড়লেন দাদু-নাতি

Accident: মৃতের নাম পরিতোষ দেবনাথ (৬২)। জানা গিয়েছে, আজ পরিতোষবাবু মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোডের রামপুর কালী মন্দিরের কাছে গিয়েছিলেন স্কুল থেকে নাতিকে আনার জন্য। এরপর সাইকেলে নাতিকে বসিয়ে মোল্লার গেটের দিকে বাড়ির উদ্দেশ্য রওনা দেন তিনি। অভিযোগ, সেই সময় একটি ষোলো চাকার লরি ধাক্কা মারে সাইকেলে।

Accident: সাইকেলের চাকা তখনও ঘুরছে, ১৬ চাকা লরির ধাক্কায় ছিটকে পড়লেন দাদু-নাতি
পথ দুর্ঘটনায় মৃত্যু Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 29, 2024 | 4:59 PM
Share

মহেশতলা: গত বছর বেহালায় স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনা মনে আছে? স্কুলের সামনেই লরির ধাক্কায় প্রাণ গিয়েছিল দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়ার। সেই ঘটনার পর রণক্ষেত্র চেহারা নিয়েছিল বেহালা। ঘটনার এক বছরও ঘোরেনি। ফের মর্মান্তিক দুঘটনায় প্রাণ গেল এক বৃদ্ধের। গুরুতর আহত এক ছাত্র। এবারের ঘটনাস্থল মহেশতলা।

মৃতের নাম পরিতোষ দেবনাথ (৬২)। জানা গিয়েছে, আজ পরিতোষবাবু মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোডের রামপুর কালী মন্দিরের কাছে গিয়েছিলেন স্কুল থেকে নাতিকে আনার জন্য। এরপর সাইকেলে নাতিকে বসিয়ে মোল্লার গেটের দিকে বাড়ির উদ্দেশ্য রওনা দেন তিনি। অভিযোগ, সেই সময় একটি ষোলো চাকার লরি ধাক্কা মারে সাইকেলে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন উভয়ই। সেখানে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পরিতোষকে। স্কুল পড়ুয়া এখনও চিকিৎসাধীন। ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। চালককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা  বলেন, “একজন দাদু তাঁর নাতিকে নিয়ে আসছিলেন। স্কুল থেকে নিয়ে ফিরছিলেন। সেই সময় একটা লরি সাইকেলে ধাক্কা মারে। দুজনেই পড়ে যায়। আমরা গিয়ে চালককে আটক করি। তারপর পুলিশের হাতে তুলে দিই। হাসপাতালে ওই বৃদ্ধ মারা গিয়েছে।”

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?