Bishnupur: বাড়ি থেকে বেরিয়েছিল, আর ফেরেনি, পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার দেহ
জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যায় প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয় সাইফুল। তারপরে আর বাড়িতে ফেরেনি বলে অভিযোগ। ভোররাতে রক্তাক্ত অবস্থায় তাঁর মৃতদেহ দেখতে পান স্থানীয় মানুষজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। বুধবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বিষ্ণপুর: বিষ্ণপুরে ভয়ঙ্কর ঘটনা। রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। পরিবারের দাবি, পরিকল্পনা করেই খুন করা তাঁকে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতের নাম সাইফুল মোল্লা।
জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যায় প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয় সাইফুল। তারপরে আর বাড়িতে ফেরেনি বলে অভিযোগ। ভোররাতে রক্তাক্ত অবস্থায় তাঁর মৃতদেহ দেখতে পান স্থানীয় মানুষজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। বুধবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
মৃতের দাদা বলেন, “প্ল্যান করে আমার ভাইকে মেরেছে। ওরা ভাইয়ের থেকে ২ লক্ষ টাকা তুলে নেশা করছে। কালকে সকালে মাছ বিক্রির টাকা ছিল। সেই সময় এলাকার কয়েকজন ওকে বলেছিল মেরে ফেলে দেবে। আসলে ও লোন নিয়ে ছিল ওদের থেকে। সেটা মেটাতে পারেনি। সুদ অনেক বেশি চাইছিল। ভাই চেষ্টা করছিল মেটানোর। সেই নিয়েই ঝামেলা। ইদের একদিন আগে থেকে অশান্তি পৌঁছয় চরমে। তখনই এই পরিস্থিতি তৈরি হয়। আমার ভাইকে পাশের বাড়ির লোকজনই মেরে ফেলেছে।”
