AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sonarpur: পুজোর কেনাকাটার টাকা ‘চুরি’ করেছে বান্ধবী, প্রতিবাদ করাতেই আক্রান্ত তরুণী

Sonarpur: মঙ্গলবার রাতে আক্রান্ত যুবতী নরেন্দ্রপুর থানা এলাকায় তাঁর বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন বান্ধবীর বোন। আক্রান্তের বক্তব্য, তাঁর মোবাইলের পিছনের কভারের মধ্যে ৬ হাজার টাকা ছিল।

Sonarpur: পুজোর কেনাকাটার টাকা 'চুরি' করেছে বান্ধবী, প্রতিবাদ করাতেই আক্রান্ত তরুণী
আক্রান্ত তরুণী Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 03, 2024 | 11:14 AM
Share

দক্ষিণ ২৪ পরগনা: পুজোর কেনাকাটার জমানো টাকা বান্ধবী চুরি করে নেওয়ার অভিযোগ। প্রতিবাদ করায় আক্রান্ত এক তরুণী। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্তে পুলিশ। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে আক্রান্ত যুবতী নরেন্দ্রপুর থানা এলাকায় তাঁর বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন বান্ধবীর বোন। আক্রান্তের বক্তব্য, তাঁর মোবাইলের পিছনের কভারের মধ্যে ৬ হাজার টাকা ছিল। ভোরবেলা উঠে দেখে টাকা নেই। তাঁর বক্তব্য, তিনি বান্ধবীকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে বিষয়টি অস্বীকার করেন।

আক্রান্তের বক্তব্য, তাঁর বান্ধবী বুধবার দুপুরে দেখা করার জন্য ডাকেন। তাঁর বাড়িতেই যান আক্রান্ত। কিন্তু সেখানে গেলে আরও অনেক ছেলে ও মেয়ে উপস্থিত ছিলেন। অভিযোগ, তাঁরাই অতর্কিতে তাঁর উপর হামলা চালায়। ঘটনায় আক্রান্ত যুবতী বুধবার রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন