AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

South 24 Parganas: আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগ, কমিশনের দ্বারস্থ

South 24 Parganas: দিল্লিতে সালেমা গাজির সঙ্গে পরিচয় হয় শফিকের। বাংলাদেশ থেকে এসে দিল্লিতেই থাকতেন শফিক। সালেমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ক্যানিংয়ে চলে যান তিনি। সেখানে শ্বশুরবাড়িতেই স্ত্রীকে নিয়ে থাকে সফিক। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সালেমার কাকা জয়নাল গাজির পরিচয় পত্র ভাঁড়িয়ে তাঁকে বাবা সাজিয়ে নিজের ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করেছে শফিক।

South 24 Parganas: আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগ, কমিশনের দ্বারস্থ
ভুয়ো বাবা বানিয়ে পরিচয়পত্র বানানোর অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 13, 2025 | 11:12 AM
Share

দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিংয়ের নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগ বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছিলেন এক যুবক। শফিক গাজি নামে ওই যুবক বাংলাদেশি হলেও বর্তমানে তাঁর এদেশের ভোটার কার্ড, আধার কার্ড সবই তৈরি হয়েছে। সমস্ত পরিচয়পত্রে তাঁর স্ত্রীর কাকা জয়নাল গাজিকে নিজের বাবা বলে উল্লেখ করেছেন সফিক। বিষয়টি জানতে পেরে ঘটনার প্রতিবাদ করে থানা ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ জয়নাল গাজি।ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ছোট দুমকি গ্রামের ঘটনা।

দিল্লিতে সালেমা গাজির সঙ্গে পরিচয় হয় শফিকের। বাংলাদেশ থেকে এসে দিল্লিতেই থাকতেন শফিক। সালেমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ক্যানিংয়ে চলে যান তিনি। সেখানে শ্বশুরবাড়িতেই স্ত্রীকে নিয়ে থাকে সফিক। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সালেমার কাকা জয়নাল গাজির পরিচয় পত্র ভাঁড়িয়ে তাঁকে বাবা সাজিয়ে নিজের ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করেছে শফিক।

বছর খানেক আগে বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিলেন জয়নাল।ক্যানিং থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। এসআইআর আবহে রাজ্য জুড়ে ভুয়ো নাগরিকদের শনাক্ত করার তোরজোড় শুরু হতেই ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন জয়নাল। নির্বাচন কমিশনে নতুন করে অভিযোগ জানানোর পাশাপাশি ক্যানিং মহকুমা শাসকের দফতরেও অভিযোগ জানিয়েছেন তিনি।

এই ঘটনার পর থেকে শফিক গাজি গা ঢাকা দিয়েছেন। যদিও তাঁর স্ত্রী সালেমা গাজি দাবি করেছেন, জয়নাল গাজিই সফিকের বাবা। সম্পত্তি নিয়ে বিবাদের জন্য মিথ্যা অভিযোগ করছেন তিনি।

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে