AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

South 24 Parganas: ট্রলার থেকে পিছলে যায় পা, জম্বুদ্বীপের কাছ থেকে উদ্ধার মৎস্যজীবীর দেহ

South 24 Parganas: গত দু'দিন নিখোঁজ থাকার পর গতকাল উপকূল রক্ষী বাহিনী তল্লাশি চালিয়ে ফ্রেজারগঞ্জ থেকে ৭০কিমি দূরে সাগরের জল থকে উদ্ধার করে মৃত মৎস্যজীবীর দেহ। দেহ উদ্ধারের পর হলদিয়া নিয়ে গিয়েছে উপকূল রক্ষী বাহিনী। দেহ ময়নাতদন্তের পর রবিবার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

South 24 Parganas: ট্রলার থেকে পিছলে যায় পা, জম্বুদ্বীপের কাছ থেকে উদ্ধার মৎস্যজীবীর দেহ
মৎস্যজীবীর দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 14, 2024 | 1:57 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: আর পাঁচ জন মৎস্যজীবীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন তিনি। কিন্তু কোনওভাবে তাঁর পা পিছলে যান। বাকিরা তাঁকে ধরার আগেই সমুদ্রে তলিয়ে যান তিনি। জম্বুদ্বীপের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলার থেকে পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু হল এক মৎস্যজীবীর।

গত দু’দিন নিখোঁজ থাকার পর গতকাল উপকূল রক্ষী বাহিনী তল্লাশি চালিয়ে ফ্রেজারগঞ্জ থেকে ৭০কিমি দূরে সাগরের জল থকে উদ্ধার করে মৃত মৎস্যজীবীর দেহ। দেহ উদ্ধারের পর হলদিয়া নিয়ে গিয়েছে উপকূল রক্ষী বাহিনী। দেহ ময়নাতদন্তের পর রবিবার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মোহন মাঝি (৫৫)। তিনি কুলপির হাঁড়ার বাসিন্দা।

ডায়মন্ড হারবার সুলতানপুর মৎস্যবন্দর থেকে এফবি বাবা লোকনাথ ট্রলারে চেপে ১৪ জন মৎস্যজীবী ইলিশ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। গত ১১ জুলাই জম্বুদ্বীপ থেকে আরও গভীরে মাছ ধরার সময় পা পিছলে পড়ে যান ওই মৎস্যজীবী। নিখোঁজ হওয়ার পর মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে উপকূল রক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরেই উপকূল রক্ষী বাহিনী আকাশ এবং জলপথে তল্লাশি শুরু করে।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী